এক্সপ্লোর

Malda News: একটি মাত্র ফিনফিনে দুল, তা-ও বন্ধক দিয়েছিলেন মা, BDO হয়ে দুঃখ ঘোচালেন ‘সোনার ছেলে’

WBCS Exams: ঘটিবাটি বিক্রি করে ছেলেমেয়েকে বড় করে তোলার গল্প আজকাল তেমন নাড়া দেয় না আমাদের। কিন্তু বেকারত্বের জ্বালা যখন ক্রমশ গিলে খাচ্ছে, সেই সময় কেশবরা উদাহরণ তৈরি করেন।

করুণাময় সিংহ, মালদা: ডিজিটাল যুগে আরও সহজলভ্য হয়ে উঠেছে খবর। কিন্তু সেখানে জায়গা পাওয়াও এখন বেশ দুষ্কর। পাতা জুড়ে থাকে ধনকুবেরের অট্টালিকা, তারকাদের হাঁড়ির খবর।  তার মধ্যেও মাঝেসাঝে হাতে উঠে আসে কিছু মণিমুক্তো, যেখানে মেহনতি মানুষের লড়াই জায়গা করে নেয় কোনও এক কোণে। মালদার কেশব দাস সেই তালিকায় উজ্জ্বলতম সংযোজন, যিনি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেননি শুধু, সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার কৃতিত্বও অর্জন করেছেন (WBCS Exams)। আর সেই লড়াইয়ে পাশে পেয়েছেন গোটা পরিবারকে (Underdog)।

ঘটিবাটি বিক্রি করে ছেলেমেয়েকে বড় করে তোলার গল্প আজকাল তেমন নাড়া দেয় না আমাদের। কিন্তু বেকারত্বের জ্বালা যখন ক্রমশ গিলে খাচ্ছে, সেই সময় কেশবরা উদাহরণ তৈরি করেন। কারণ শুধু আর্থিক নয়, মানসিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছেন তিনি। পেশায় পরিযায়ী শ্রমিক বাবা, কানের দুল বিক্রি করে ছেলেকে পড়ানো মা, দিন আনি দিন খাই পরিবারকে ভাল রাখার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন। তাই নিজের এলাকায় তো বটেই, গোটা বাংলায় মুখে মুখে ফিরছে তাঁর।

বেকারত্বের জ্বালা যখন ক্রমশ গিলে খাচ্ছে, সেই সময় কেশবরা উদাহরণ তৈরি করেন

মালদা (Malda News) জেলার হরিশচন্দ্রপুরের ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরদমনগরের ছেলে কেশব। বয়স এখনও ৩০ ছোঁয়নি, ২৮। ইচ্ছেশক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ব্লক ডেভলপমেন্ট অফিসার অর্থাৎ BDO হিসেবে শীঘ্রই দায়িত্ব পেতে চলেছেন হাতে। তাঁর এই সাফল্যের কাহিনিই এখন মুখে মুখে ছড়িয়ে পড়ছে।  বিষয়টি জানাজানি হতেই বাড়িতে আত্মীয়-স্বজনরা সে ভিড় করছেন। মিষ্টির প্য়াকেট, ফুলের তোড়া হাতে ধরিয়ে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন সকলে।

কিন্তু এই সাফল্য পেতে কত লড়াই করতে হয়েছে, তা জানেন শুধু কেশব এবং তাঁর পরিবার। কেশবের বাবা জ্ঞানবান দাস পেশায় পরিযায়ী শ্রমিক। লকডাউনের সময় থেকে বাড়িতে বসে রয়েছেন। দিনমজুর হিসেবে কাজ করেন কখনও। কখনও আবার জমিতে কাজ করেন। তাতে যে টাকা আয় হয়, সংসার চালানো যায় না। কিন্তু ছেলেকে মানুষ করে তুলবেনই, জেদ ছিল অসীম। তার জন্য ব্য়াঙ্ক থেকে ঋণও নিয়েছেন, যা মেটাতে পারেননি আজও। বিক্রি করে দিতে হয়েছে গয়নার নামে স্ত্রীর কানে থাকা ফিনফিনে সোনার দুল পর্যন্ত। কিন্তু জ্ঞানবান এবং গোটা পরিবারের ত্যাগের মর্যাদা রেখেছেন ছেলে কেশব। 

আরও পড়ুন: Asha Workers Agitation : আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ বেশ কয়েকজন

২০২২ সালে হরদমনগর উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেন কেশব. ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ৭৬ শতাংশ নম্বর পেয়ে। এ পর মালদা কলেজে সংস্কৃত অনার্স নিয় ভর্তি হন। ২০১৮ সালে হগৌড়বঙ্গ বিশ্ববিদ্য়ালয় থেকে ৭৭ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন। এর পর মালদায় হস্টেলে থেকে নিজেকে গড়ে তুলতে উদ্যত হন কেশব। টাকার অভাবে কোচিং নিতে পারেননি। টিউশন পড়িয়ে কোনও রকমে নিজের খরচ চালাচ্ছিলেন। ২০২০ সালে দ্বিতীয় বার WBCS পরীক্ষায় বসেন। এ বছর ২ ফেব্রয়ারি তার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। তাতে WBCS একজিকিউটিভ ‘A’ বিভাগে বাংলা ২৭তম স্থান অধিকার করেছেন।

কঠিন পরিশ্রম WBCS-এ কেশবকে সাফল্য এনে দিয়েছে

ছোট থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল কেশবের। কঠিন পরিশ্রম WBCS-এ তাঁকে সাফল্য এনে দিয়েছে। জ্ঞানবান জানিয়েছেন, তাঁর দুই ছেলে, এক মেয়ে। কেশব সবার থেকে ছোট। ছোট থেকেই পরিশ্রমী ছিলেন, মেধাবীও। পড়াশোনার জন্য কখনও বকাঝকা করতে হয়নি কেশবকে। মাধ্যমিক পাস করে সাইকেলের আবদাপ করেছিলেন কেশব। কিন্তু তা-ও কিনে দিতে পারেননি। বরং প্রতিদিন ছয় কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন কেশব। WBCS-এর প্রস্তুতির জন্য ল্যাপটপ কেনার ইচ্ছা ছিল কেশবের। হয়ে ওঠেনি তা-ও। সেই সব ছাড়াই নিজেকে যোগ্য করে তুলেছেন কেশব। তাই জ্ঞানবানের উক্তি, “সব ঘরে যেমন এমন ছেলে জন্মায়।” কেশবের সাফল্যে খুশি হরিশচন্দ্রপুরের সব মানুষও। দলে দলে গিয়ে সকলে শুভেচ্ছা জানাচ্ছেন কেশব ও তাঁর পরিবারকে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget