এক্সপ্লোর

Malda News: কাজ না করেই টাকা নিয়েছেন TMC কর্মীরা? ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে তুমুল সংঘর্ষ

Malda Political News: কাজ না করেই টাকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কর্মীদের। তালিকা হাতে নিয়ে চায়ের দোকানে বসে এমনটাই অভিযোগ করেন সিপিএমের পঞ্চায়েত সদস্য।

করুণাময় সিংহ, মালদা: মালদা (Malda) সিপিএম (CPIM) এবং তৃণমূলের (TMC) সংঘর্ষে উত্তেজনা। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিবাদ। কাজ না করেই টাকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কর্মীদের। তালিকা হাতে নিয়ে চায়ের দোকানে বসে এমনটাই অভিযোগ করেন সিপিএমের পঞ্চায়েত সদস্য। সেই অভিযোগ শুনেই বেজায় চটে যান তৃণমূল কর্মীরা। তারপরেই বাকবিতন্ডা থেকে হাতাহাতি। 

সিপিএমের পঞ্চায়েত সদস্য ও তার ছেলে এবং এক কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। এই ঘটনায় দুই পক্ষের আহত মোট ৫ জন। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুরের ঘটনা। 

সিপিএমের স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিপুর রহমানের অভিযোগ তৃণমূল কর্মী আলফাজ হোসেন এবং তার পরিবারের লোকেরা ১০০ দিনের কাজ করেন নি। কিন্তু টাকা প্রাপকদের তালিকায় তাদের নাম রয়েছে। সেই ঘটনায় শনিবার রাত ন'টায় তিনি চায়ের দোকানে আলোচনা করছিলেন। সেই সময় আলফাজ হোসেনের পরিবারের লোকেরা চড়াও হয় তার উপর। তাকে তার ছেলে মিজানুর রহমান এবং এক কর্মী শেখ আলমকেও মারধর করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন, মোদির 'ভোকাল টনিক', কোন স্ট্র্যাটেজিতে বঙ্গ-জয়ের ভাবনা, Exclusive সাক্ষাৎকারে জানালেন সুকান্ত

 

তিনজনেই হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মী আলফাজ হোসেনের পাল্টা দাবি সিপিএমের পঞ্চায়েত সদস্য লতিপুর রহমান সঙ্গে তার অনুগামীরা তার পরিবারের দুই সদস্য আলাউদ্দিন এবং মহিদুলকে মারধর করেছে। তারা ১০০ দিনের কাজ করেছিল বলেই তালিকাতে নাম রয়েছে। ব্লক থেকে সেটা ভেরিফিকেশন হয়েছে।       

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। উত্তেজনা রয়েছে এলাকায়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জব কার্ডে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিয়ে নিশানা সিপিএমের। পাল্টা সাফাই তৃণমূলের।                                                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget