এক্সপ্লোর

SIR Controversy: 'আমাদের একজন ভোটারকেও বাদ দিলে, হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব', SIR-হুঙ্কার আরও এক তৃণমূল বিধায়কের

TMC News: ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি তুঙ্গে। এই আবহেই বিজেপির প্রতি আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল !

মালদা : সাবিনা ইয়াসমিনের পর তাজমুল হোসেন। ফের SIR নিয়ে হুঁশিয়ারি মালদার তৃণমূল নেতার। 'আমাদের কোনও ভোটারকে যদি বাদ করে, তাহলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব।' হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এভাবেই হুঙ্কার দিলেন তৃণমূল বিধায়ক ও বস্ত্র ও সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল। তাঁর কথায়, "আমার এই SIR-এর বিপক্ষে নই। কিন্তু, আমাদের কোনও ভোটারকে যদি বাদ করে, তাহলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব। যদি SIR করে করুক। কিন্তু, আমাদের একজন ভোটারকেও যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমার হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসঙ্গে আন্দোলনে নামব। এমনকী আমরা হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব।"

ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি তুঙ্গে। এই আবহেই বিজেপির প্রতি আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল ! কারও দাওয়াই জোরে থাপ্পড়, তো কেউ বলছেন গামছা কোমরে ঝুলিয়ে আটকে রাখতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। তার আগে SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারি চলছেই। বীরভূম থেকে উত্তর ২৪ পরগনা, বিজেপির প্রতি আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল।

SIR ইস্যুতে রীতিমতো হুঙ্কার শোনা গেছে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের গলায় (TMC MLA Asima Patra)। তিনি বিজেপিকে হুমকি দিয়ে বলেন, "ধনেখালিতে যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেব না।" অসীমার কথায়, "SIR করতে আসছে...। SIR এখনও হল না। বাংলায় SIR এখনও হয়নি। তার আগেই বিজেপির নেতারা কী বলছেন ? বিজেপি নেতাদের কেউ বলছেন, এক কোটি নাম বাদ যাবে। কেউ বলছেন, দেড় কোটি বাদ যাবে। কী করে জানলেন ? SIR তো এখনও হয়নি। কী করে জানলেন ? আমাদের এটা বক্তব্য। কোন ঘরে বসে চক্রান্ত হয়েছে ? আমি ধনেখালির একজন জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, ধনেখালিতে যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেব না। জেনে রাখুন। একটা প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপি থাকতে পারবে না। এটা কান খুলে শুনে নিন।"

একইভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, "অযাচিতভাবে, অন্যায়ভাবে যদি একটি লোকও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে লন্ডভন্ড করে রেখে দেব। এটা মনে রাখবেন।" 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget