এক্সপ্লোর

Malda: মালদায় বেআইনিভাবে বালি কেটে বিহারে পাচারের অভিযোগে গ্রেফতার ৪

Malda News: 'বালি চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর সমেত পুলিশ গ্রেফতার করে। এই ভাবে বালি কাটার ফলে আমাদের খুব সমস্যা হত। বর্ষার সময় গর্ত হয়ে জল জমে যায়।'

অভিজিৎ চৌধুরী, মালদা: মহানন্দা-ফুলহার নদী তীরবর্তী অঞ্চল থেকে বেআইনিভাবে (illegal) বালি কেটে বিহারে পাচারের অভিযোগ। পাচার করতে গিয়ে চারটি ট্রাক্টর সহ পুলিশের হাতে ধৃত ৪ যুবক। জানা গেছে দীর্ঘদিন ধরেই চলছিল এই বালি পাচারের (Sand smuggling) কাজ। এই রাজ্য থেকে বালি নিয়ে গিয়ে পার্শ্ববর্তী বিহারে বিক্রি করা হত বলে অভিযোগ। প্রচুর পরিমাণে বালি কাটার ফলে বর্ষাকালে সহজেই নদীর জল ঢুকে যেত নদী তীরবর্তী অঞ্চলগুলিতে। এলাকাবাসী এবং বিরোধীদের অভিযোগ, এর পেছনে হাত রয়েছে শাসকদলের নেতাদের। যদিও জেলা তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে বলেই গ্রেফতার করা সম্ভব হয়েছে।

বালি পাচারে গ্রেফতার ঘিরে রাজনৈতিক তরজা

এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলত নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভালুকা গোবরা ঘাটে। অভিযোগ সেখানে দীর্ঘদিন ধরেই ফুলহার এবং মহানন্দা নদীর তীর থেকে বালি কেটে বেআইনিভাবে পাচার করা হত। বুধবার সকালে সেভাবেই বালি নিয়ে যাওয়ার পথে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আটক করে বালিভর্তি চারটি ট্রাক্টর। পুলিশের হাতে গ্রেফতার হয় চার যুবক। ধৃত চার যুবক ৩০ বছরের মোহাম্মদ কুসবান, ২০ বছরের শেখ জুলফিকার, ৩১ বছরের আলাউদ্দিন এবং ২০ বছরের আতিউর রহমান। হরিশ্চন্দ্রপুর এলাকায় রয়েছে বিহার সীমান্ত। ফলে বিহার লাগোয়া এই এলাকা থেকে বিভিন্ন জিনিস সহজেই পাচার করে দেওয়া হয় বিহারে। এমনকী এর আগেও অবৈধভাবে মাটি কেটে তা বিহারে পাচারের অভিযোগ উঠেছিল। এ ক্ষেত্রে বালি বিহার ছাড়া আর কোথায় কোথায় পাচার করা হত বা সমগ্র চক্রটিতে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি

স্থানীয় বাসিন্দা রাজকুমার মণ্ডল বলেন, 'সকালে গোবর ঘাটে মাটি কেটে ট্রাক্টরে নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশ এসে তাদের গ্রেফতার করে। আজ নয় দীর্ঘদিন ধরে এই কাজ চলছিল। যদিও এর আগে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ভবিষ্যতে এই কাজ বন্ধ না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামবে।'

অপর স্থানীয় বাসিন্দা কমল যাদব বলেন, 'বালি চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর সমেত পুলিশ গ্রেফতার করে। এই ভাবে বালি কাটার ফলে আমাদের খুব সমস্যা হত। বর্ষার সময় গর্ত হয়ে জল জমে যায়। এর পেছনে অবশ্যই বড় বড় নেতাদের হাত আছে। এই বালি এখান থেকে পাচার করে বিহারে বিক্রি করা হত।'

বিজেপি নেতা তথা উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, 'এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই তৃণমূলের সংস্কৃতি। দলটা সম্পূর্ণ কাটমানি, চুরি এবং তোলাবাজির উপর চলে। পুলিশ যে গ্রেফতার করেছে, হয়তো ইতিমধ্যে পুলিশের ওপর চাপ এসে গেছে। আদৌ এর সঠিক ব্যবস্থা নেওয়া হয় কি না দেখা যাক।'

আরও পড়ুন: Petrol-Disel Price Hike: চারদিনে ৩ বার বাড়ল জ্বালানির দাম, কলকাতায় কত হল?

তবে অভিযোগ অস্বীকার করে প্রাক্তন মন্ত্রী তথা মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ রায় চৌধুরী বলেন, 'অপপ্রচার করা বিজেপির কাজ। দল এই ধরনের জিনিসকে বরদাস্ত করে না। প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করেছে বলেই ওই চারজনকে গ্রেফতার করেছে।'

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান বেআইনিভাবে বালি কাটা হচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বালি সহ চারটি ট্রাক্টর ও চার যুবককে গ্রেফতার করা হয়েছে। কোথাও যদি বেআইনিভাবে বালি কাটা হয় তাহলে ধরপাকড় করার নির্দেশ রয়েছে রাজ্যের। অভিযুক্ত চার যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget