এক্সপ্লোর

Malda: বিধানসভা নির্বাচনের পর মালদার প্রথম পঞ্চায়েত দখল বিজেপির, হাতছাড়া হল তৃণমূলের

বিধানসভা নির্বাচনের পর মালদা জেলায় প্রথম প্রধান গঠনের পর স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছি বিজেপির শিবিরে।

করুণাময় সিংহ, মালদা : বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) ফল ঘোষণার পর থেকেই বিজেপি (BJP) এবং তৃণমূলের (TMC) মধ্যে দলবদল এবং পঞ্চায়েত দখল লেগেই রয়েছে। বিজেপি ছেড়ে অনেকেই ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে। পাশাপাশি বিজেপির নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটা পঞ্চায়েতও দখল করেছে শাসকদল। এবার মালদা জেলার এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। দখল নিল বিজেপি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কুড়িটি আসনের মধ্যে আটটি করে আসন দখল করে তৃণমূল এবং বিজেপি। ওই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২টি আসন। নির্দল এবং বামেরা পেয়েছিল একটি করে। তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান হিসেবে সেখানে নির্বাচিত হন পঙ্কজ মিশ্র। কিন্তু সম্প্রতি তাঁকে ঘিরে অনাস্থার অভিযোগ তোলেন অনেকেই। জানা যাচ্ছে, পঙ্কজ মিশ্রর বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থার অভিযোগ তোলেন তৃণমূলের বেশ কয়েকজন সদস্য। অনাস্থার জেরে পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারিত হন পঙ্কজ মিশ্র। গত বুধবার ছিল সেখানে পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিন। দেবীপুর গ্রাম পঞ্চায়েতে এদিন বারোটি আসনের মধ্যে ৬টি আসন পেয়ে প্রধান নির্বাচিত হন বিজেপির লাল্টু চৌধুরী। 

আরও পড়ুন - Malda: প্রেমের টোপ দিয়ে অপহৃত দুই যুবক, ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারীদের গ্রেফতার করল পুলিশ

বিধানসভা নির্বাচনের পর মালদা জেলায় প্রথম প্রধান গঠনের পর স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছি বিজেপির শিবিরে। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল বলেন, 'এ তো সবে শুরু। এরকম কুড়ি-পঁচিশটা প্রধান যে বিজেপির হবে, তাতে কোনও সন্দেহ নেই। দেবীপুর পঞ্চায়েত দখল দিয়ে ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রা শুরু হল। আর ওদের শ্মশানে যাওয়ার যাত্রা শুরু হল।' বিজেপির এই বক্তব্যের পাল্টা আক্রমণ তৃণমূলেরও। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, 'একটা পঞ্চায়েত দখল করে বিজেপির এত উল্লাসিত হওয়ার কোনও কারণ নেই। বিজেপি আগে নিজেদের বিধায়কদের সামলাক। বিজেপির তো কোনও বিধায়কই আর ওদের দলে থাকতে চাইছেন না। আর যাঁরা দল বিরোধী কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।' অন্যদিকে, দেবীপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পর লাল্টু চৌধুরী জানিয়েছেন যে, তিনি ভাবতেও পারেননি যে তিনি বিজেপির প্রধান নির্বাচিত হবেন বলে। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget