এক্সপ্লোর

Maldah News: তোলা না দেওয়ায় সীমান্তে একাধিক লরিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

পেঁয়াজ বোঝাই লরিতে আগুন। বালি ছুঁড়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা। তোলা না দেওয়ায় একাধিক লরিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল।উত্তেজনা ছড়াল মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে।

করুণাময় সিংহ, মালদা: তোলা না দেওয়ায় মালদার (Malda) মহদিপুর সীমান্তে একাধিক লরিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যবসায়ীদের দাবি, লরিতে আগুন ধরিয়ে দেওয়ায় ২দিনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পেঁয়াজ (Onion Track) বোঝাই লরিতে আগুন। বালি ছুঁড়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা। তোলা না দেওয়ায় একাধিক লরিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল । উত্তেজনা ছড়াল মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border)। ব্যবসায়ীদের অভিযোগ, মহদিপুর সীমান্তে শনি ও রবিবার মোট ৪টি লরিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা । তাঁদের দাবি, লরি চালকদের কাছে তোলা আদায় করে দুষ্কৃতীরা । অভিযোগ, তোলা দিতে না চাওয়ায় এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

মহদিপুর সীমান্ত (Mohadipur Border) দিয়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ লরি ভারত (India) থেকে বাংলাদেশে (Bangladesh) যায়। ব্যবসায়ীদের দাবি, লরিতে আগুন ধরিয়ে দেওয়ায় ২দিনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

ইংরেজবাজারের (Englishbazar) ব্যবসায়ী আবু সুফিয়ানের কথায়, গত পরশু গাড়িতে আগুন লাগানো হয় । প্রথমে দুর্ঘটনা ভেবেছিলাম । কিন্তু আবার আগুন ধরানো হয়েছে। আতঙ্কিত। ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানিয়েছি ।

আরও পড়ুন:  Mamata Banerjee : দার্জিলিং-এ মুখ্যমন্ত্রী, ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা, শিশুকোলে আদর

আরও পড়ুন: North 24 Pargana: দেগঙ্গায় আমবাগানে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আরেক ব্যবসায়ী (Businesmen) মহম্মদ আসগাড় আলি বলেন, পার্কিং-এ দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে টাকা নেয় দুষ্কৃতীরা। ড্রাইভাররা টানা না দিলে এই অবস্থা। ঘটনায় ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় কয়েকটি মামলা রুজু হয়েছে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কে বা কারা জড়িত আছে, খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget