এক্সপ্লোর

Malda News: জঞ্জালে ভর্তি নিকাশি, হাল দেখে ক্ষুব্ধ খোদ চেয়ারম্যান

Malda News Update: আবর্জনায় উপচে পড়ছে নিকাশি নালা। একটা-দু’টো নয়, শহরের প্রায় সবকটারই একই অবস্থা। দেখেই ক্ষোভে ফেটে পড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

করুণাময় সিংহ, মালদা: নিকাশি ব্যবস্থার পরিস্থিতি দেখে ক্ষুব্ধ  ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়ে প্রকাশ্যে ধমক দিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। গোটা ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। এতদিন ইংরেজবাজার পুরসভা তো তৃণমূলেরই ছিল, তাহলে কেন এই হাল? প্রশ্ন জেলা বিজেপি নেতৃত্বের।

ছবিটা কেমন?
আবর্জনায় উপচে পড়ছে নিকাশি নালা। একটা-দু’টো নয়, শহরের প্রায় সবকটারই একই অবস্থা।  দায়িত্ব নেওয়ার পর পরিদর্শনে বেরিয়েছিলেন চেয়ারম্যানষ। তখনই এই পরিস্থিতি দেখে কার্যত চটে লাল মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়ে প্রকাশ্যে দিলেন ধমক।  তাঁকে বলতে শোনা যায়, 'আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন। লেভেল দেখবেন না? আপনার ক্যাপাবিলিটি যদি না হয়...একটা নোট দিলেন না কেন?' শুধু নিকাশি নালাগুলিই নয়, পুরসভার শৌচাগারও তথৈবচ। তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন তিনি। অল্প বৃষ্টিতেই শহরে জল জমে, বাসিন্দাদের এই অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে, ইংরেজবাজার শহরে রথবাড়ি সুকান্ত মোড় এলাকায় নিকাশি নালা ও শৌচালয়গুলির পরিস্থিতি পরিদর্শনে যান নব নির্বাচিত চেয়ারম্যান। সব দেখে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি দুর্নীতি হলে বরদাস্ত করবেন না তিনি। 

চেয়ারম্যানের বার্তা:
তৃণমূল নেতা ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'একটু বৃষ্টি হলেই জল জমে তাই ড্রেনেজ ব্যবস্থা দেখতে যাই। খুব খারাপ অবস্থা। তদন্ত করব। পরিকল্পনায় ত্রুটি থাকলে যাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা ব্যবস্থা নেব। দুর্নীতিকে বরদাস্ত করব না। নিয়মিত এই ধরনের পরিদর্শন চলবে।' ইংরেজবাজার পুরসভার  ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশাল মহন্ত বলেন, 'অল্প বৃষ্টিতেই ড্রেনের অবস্থা খারাপ হয়ে যায়। শহর জলমগ্ন হয়ে যায়। চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত। উদ্যোগকে সাধুবাদ জানাই।'

বিজেপির কটাক্ষ:
পাল্টা বিজেপির প্রশ্ন, এতদিন ইংরেজবাজার পুরসভার দায়িত্বে তৃণমূলই ছিল, তাহলে কেন এই হাল? বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'এতদিন ওনাদেরই বোর্ড ছিল। তাহলে এই পরিস্থিতি কেন হল? ঘুরিয়ে তিনি ওনার নিজের বোর্ডকেই দোষারোপ করছেন। শহরে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হলে মানুষ উপকৃত হবে।' এবার দ্রুত শহরের হাল ফেরা নিয়ে আশাবাদী বাসিন্দারা। 

আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরা ঢেকে ভাঙা হল এটিএম, লুট লক্ষাধিক টাকা

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget