এক্সপ্লোর

North 24 Pargana: সিসিটিভি ক্যামেরা ঢেকে ভাঙা হল এটিএম, লুট লক্ষাধিক টাকা

Atm Robbery: এটিএমে ঢোকার মুখেই সিসিটিভি ক্যামেরা তাক করে ছুড়ে দেওয়া হল কাপড়। তারপরেই অন্ধকার। সেই সুযোগে, গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে লুঠ হয়ে গেল প্রায় পনেরো লক্ষ টাকা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এটিএমে ঢোকার মুখেই সিসিটিভি ক্যামেরা তাক করে ছুড়ে দেওয়া হল কাপড়। তারপরেই অন্ধকার। সেই সুযোগে, গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে লুঠ হয়ে গেল প্রায় পনেরো লক্ষ টাকা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। তদন্ত শুরু পুলিশের। এটিএমের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

কীভাবে লুঠ?
এটিএমে ঢোকার মুখে কাপড় দিয়ে মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। নামিয়ে দেওয়া হয় শাটার। তারপরেই গ্যাসকাটার দিয়ে কাটা হয় এটিএম। রবিবার মধ্যরাতে এভাবেই এটিএম লুঠের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বসুনগরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ১৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিল। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে টাকা তুলতে এসে বিষয়টি এক গ্রাহকের নজরে আসে। এটিএম মেশিন ভাঙা পড়ে রয়েছেন দেখেন তিনি। তারপরেই তিনি ডাকাডাকি শুরু করেন। তখনই বিষয়টি জানা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। 

কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ:
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার সুমন কুমার ঝা বলেন, '১৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিল। গ্যাস কাটার দিয়ে কেটেছিল।' শহরের মাঝে এটিএম থেকে এত টাকা লুঠ হওয়ায় আতঙ্কে বাসিন্দারাও। শহরের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা তুলেছেন তাঁরা। দ্রুত শহরে নিরাপত্তা বৃদ্ধি করা হোক, প্রশাসনের কাছে দাবি তুলেছেন স্থানীয়রা। 

মধ্যমগ্রাম পুরসভার তৃণমূল নেতা ও উপ পুরপ্রধান প্রকাশ রাহা বলেন, 'তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজের ওপর কাপড় জড়িয়ে দেওয়া হয়েছিল।' কীভাবে এত টাকা লুঠ হল? একজন না কি একাধিক দুষ্কৃতী জড়িত ঘটনায়?  এটিএমের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ। 

আরও পড়ুন: সাপের কামড়ে ট্যাবলেট খেলেই বাঁচবে জীবন, ট্রায়াল শুরু কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজেআরও পড়ুন: সাপের কামড়ে ট্যাবলেট খেলেই বাঁচবে জীবন, ট্রায়াল শুরু কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget