এক্সপ্লোর

Malda Mizoram Disaster Death : ঘরভরা শূন্যতা, অনিশ্চিত ভবিষ্যৎ, প্রিয়জন নয়, মিজোরাম থেকে মৃতদেহ ফিরছে আজ মালদায়

Mizoram bridge collapse Update : আজ মিজোরাম থেকে ফিরছে মালদার শ্রমিকদের প্রাণহীন দেহ। হাহাকার ঘরে ঘরে । কী হবে ভবিষ্যৎ ? কেমন করে তলবে সংসার ? 

করুণাময় সিংহ, মালদা : বাড়ি তৈরির ঋণ মেটাতে, আরেকটু বেশি টাকা রোজগারের ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছিলেন তাঁরা। একটাই লক্ষ্য ছিল, সারাদিন খেটেখুটে বাড়িতে একটু বেশি করে টাকা পাঠানো। কারও ঘরে অপেক্ষায় স্ত্রী, কারও মা, কারও আবার ফুটফুটে সন্তান। কিন্তু সেই অপেক্ষা হল অনন্ত। মানুষগুলো ফিরবেন ঠিকই, কিন্তু কফিনবন্দি হয়ে। ফিরছে তাদের প্রাণহীন দেহ। থমথমে মালদার গ্রামের পরিবারগুলি। একদিকে প্রিয়জন হারানোর মর্মান্তিক যন্ত্রণা, অন্যদিকে কপালে গভীর চিন্তার ভাঁজ। কী হবে ভবিষ্যৎ ? কেমন করে তলবে সংসার ? 

বুধবার সকালে একটা দুর্ঘটনা কেড়ে নিল এক রাজ্যের ২৪ টি প্রাণ। মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বাংলার ২৪ জন শ্রমিকের। শুক্রবার মিজোরাম থেকে অ্যাম্বুলেন্সে আসবে দেহগুলি। তার আগে মালদায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে মালদায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।                                            

মিজোরামে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃৃত্যু হয়েছে মালদার ইংরেজবাজারের একই পরিবারের চার জনের। কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে সাত্তারি নাগরপাড়া গ্রামের সরকার পরিবার। মিজোরামে সেতু ভেঙে মৃত্যু হয়েছে,ঝাল্লু সরকার (৬২), তাঁর ছেলে জয়ন্ত (২৪), নাতি সুমন (১৯), এবং জামাই রঞ্জিত সরকারের (৩৬)। ঝাল্লু সরকার ভিনরাজ্যে কাজে যাওয়ায় একটু সুখের মুখ দেখেছিল পরিবার। ঋণ নিয়ে পাকা বাড়ি তৈরি করেছিল। পরিবারের দাবি, সেই ঋণ মেটাতে আরেকটু বেশি টাকা রোজগারের জন্য়, পরিবারের বাকি তিন সদস্যকে সঙ্গে নিয়ে মিজোরামে কাজে গেছিলেন। বুধবার, সেখানেই সেতু ভেঙে ৪ জনেরই মৃত্যু হল।                            

অন্যদিকে, একই ছবি রতুয়ার চৌদুয়ার গ্রামেও। অভাবের সংসারে ইচ্ছে ছিল ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে যাওয়ার। সেই জন্য, টাকার সংস্থান করতে বাবার সঙ্গে মিজোরামে কাজে গেছিল বছর উনিশের শাহিন আক্তার। কিন্তু ব্রিজ বিপর্যয়ে তছনছ হয়েছে স্বপ্ন। মৃত্যু হয়েছে শাহিনের। 

এই ঘটনায়, রাজ্যে কর্মসংস্থানের অভাবের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা।  রাজ্যে কাজ না থাকায় দু মুঠোর ভাতের জন্য় ভিনরাজ্যে গিয়ে বারবার প্রাণ চলে যাচ্ছে বঙ্গের সন্তানদের। এই অভিযোগে ফের তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget