এক্সপ্লোর

Koel Mallick: দেবীবরণ শেষে সিঁদুরখেলায় মাতলেন কোয়েল, বিসর্জনে নাচ রঞ্জিত মল্লিকের

Mallick Bari Durga Pujo: এদিন পরিবারের সকলের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বিসর্জনের আগে ঢাকের তালে নাচতে দেখা গেল রঞ্জিত মল্লিককেও

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷                                             

একই সুর মল্লিক বাড়িতেও। ঢাকের বাদ্যি, সিঁদুরখেলায় পাতলেন মল্লিক বাড়ির (Mallick Bari) পরিবারের সদস্যরা৷ প্রতিবারের মতো এবারও পারিবারিক রীতি-নীতি মেনে হাসিমুখেই দেবী দুর্গাকে বিদায় জানালেন তাঁরা৷ এদিন পরিবারের সকলের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বিসর্জনের আগে ঢাকের তালে নাচতে দেখা গেল রঞ্জিত মল্লিককেও (Ranjit Mallick)। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে পা মেলালেন অভিনেতাও।                 

এদিন কোয়েল মল্লিক বলেন, "গত দু'বছর যা চলেছে তারপর একটাই কথা বলব যে সবাই যেন সুস্থ থাকে। মায়ের কাছে এটাই প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে, আনন্দে থাকে। আমাদের বাড়িতে একটা নিজস্ব নাচের কায়দা রয়েছে। দাদারা সেটাই ভাসান নাচ করে।"                                                   

আরও পড়ুন, বেজে গিয়েছে বিসর্জনের বাজনা, বিষণ্ণতার সুরে উমাকে বিদায় শোভাবাজার রাজবাড়ির

অন্যদিকে, লাল পাড় সাদা শাড়ি, সিঁদুরে রাঙা মুখ, আবাসনের পুজোয় অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam) যেন ঘরের মেয়ে। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনে দেবীবরণ করলেন অভিনেত্রী পাওলি। শুধু কী তাই? ধুনুচি হাতে পাওলিকে পাওয়া গেল নাচের ছন্দেও।

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পাওলি দাম জানালেন, প্রতি বছরই এই পুজোয় হাজির হন তিনি। অঞ্জলি থেকে শুরু করে পুজোর কাজ, সবেতেই হাত লাগান পাওলি। প্রায় ৫০ বছরের পুরনো এই পুজো। এই বছরও বাকি সব বছরের মতোই সিঁদুরখেলা, ধুনুচি নাচে মাতেন পাওলি। প্রতি বছর নাকি আবাসনের সবার অনুরোধ থাকে, সন্ধিপুজো আর ধুুনুচি নাচে যেন অংশ নেন পাওলি। সেই মতো এবারেও সিঁদুরে রাঙা হলেন পাওলি, পা মেলালেন ধুনুচি নাচে। বিদায়বেলায় মায়ের কানে কানে সবার ভালোই চাইলেন পাওলি।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget