এক্সপ্লোর

Mamata on DA: 'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের DA বাড়ায়', মন্তব্য মমতার

Mamata Banerjee on DA: চলতি বছরে রাজ্যে যখন বকেয়া ডিএ আন্দোলন চলছিল, তখন কেন্দ্রীয় সরকারি কর্মীচারিদের ঘরে এসেছিল সুখবর। ডিএ নিয়ে এদিন ফের মুখ খুললেন মমতা। কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: বিশ্ব আদিবাসী দিবসে (World Tribal Day 2023) ঝাড়গ্রামের সভা থেকে এদিন ফের ডিএ প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে ডিএ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন,  'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ (DA) বাড়ায়।' 

রাজ্যে বকেয়া ডিএ ইস্যুতে কম প্রতিবাদ দেখা যায়নি

প্রসঙ্গত, রাজ্যের বুকে বকেয়া ডিএ ইস্যুতে কম প্রতিবাদ দেখা যায়নি। অফিসের দিনেই প্রতিবাদ অবস্থান বিক্ষোভে নামতে দেখা গিয়েছিল সরকারী কর্মচারীদের। এহেন পরিস্থিতিতে কড়া পদক্ষেপও নিতে দেখা গিয়েছিল রাজ্যকে।  কর্মবিরতির ২ দিন ছুটি নিলে 'সার্ভিস ব্রেক' এবং শোকজ করা হবে। মূলত সময়টা ছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ। 

সময়টা ছিল ফেব্রুয়ারি

মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারিদের কর্মবিরতি রুখতে নির্দিষ্ট কারণ ছাড়া ছুটি নিলে, তাঁদের ক্ষেত্রে ওই দুই দিন 'ব্রেক ইন সার্ভিস' বলে বিবেচনা করা হবে। সেই সঙ্গে নোটিস জারি করবে রাজ্য সরকার। তাই শুধু বলেই খালাস নয়, কার্যত বাস্তবেও এর সুদূরপ্রসারি ফলাফল প্রকাশ্য়ে এসেছিল। শুধুই শোকজের পর 'সার্ভিস ব্রেক', ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় সরকারির কর্মীদের বদলির অভিযোগও উঠেছিল নবান্নের বিরুদ্ধে।

রাজ্যে বকেয়া ডিএ আন্দোলনের সময়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঘরে এসেছিল সুখবর

যদিও এতকাণ্ড করেও আদৌ কিছু লক্ষ্যভেদ হয়নি। এদিকে এই ফেব্রুয়ারি মাসের ঠিক পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর। মার্চের শেষের দিকে ফের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নতুন হারে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই এই ইস্যু আরও উসকে দেয় রাজ্য সরকারি কর্মীদের প্রতিবাদকে। যদিও কেন্দ্রের এই ডিএ বাড়ানোর সিদ্ধান্তের অন্য ব্যাক্ষা দিয়েছেন এদিন মমতা।

আরও পড়ুন, 'এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন একাধিক শিক্ষক..', CID DIG কে তলব হাইকোর্টের

কেন্দ্রের এই ডিএ বাড়ানোর সিদ্ধান্তের অন্য বিশ্লেষণ মমতার

এদিন ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,  'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়ায়। তোমার হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে, আর বাংলার প্রাপ্য দেওয়া হচ্ছে না। কেন্দ্র সরকারের চাকরি ও রাজ্য সরকারের চাকরির আলাদা নীতি। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকায় মুষ্টিমেয় কয়েকজনকে ডিএ দিচ্ছে কেন্দ্র। উপরওয়ালাদের সন্তুষ্ট রেখে নিচুতলার মানুষের শোষণ করা হচ্ছে। আমাদের টাকা কেটে অকাজ করা যাবে না, সবাইকে দিতে হবে।'

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget