এক্সপ্লোর

Mamata Banerjee: কেরলের নাম বদলে সায় মোদি সরকারের, পশ্চিমবঙ্গ 'বাংলা' হল না এখনও, বঞ্চনার অভিযোগ তুললেন মমতা

Mamata on Kerala Name Change: কেন্দ্র কেরলের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে জানা যেতেই সংবাদমাধ্যমে মুখ খোলেন মমতা।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেরলের দাবি মেনে নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রাজ্যের নাম থেকে কেরল থেকে 'কেরলম' করায় সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই নিয়ে এবার বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি বঞ্চনা কেন, প্রশ্ন তুললেন তিনি। (Mamata on Kerala Name Change)

কেন্দ্র কেরলের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে জানা যেতেই সংবাদমাধ্যমে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "কেরলের নাম পরিবর্তননের প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাতে কেরলের ভাইবোনেদের অভিনন্দন জানাচ্ছি আমি। সকলকে অভিনন্দন। কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি, সব জায়গার নাম বদল হয় রাজ্য সরকাররে অনুমোদন নিয়ে। অথচ বাংলায় দীর্ঘ দিন ধরে আমাদের Q,Y,Z-এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ দিতে যায়, রাজ্যের নাম অনুযায়ী, সবার শেষে বসতে হয় তাদের। সবার শেষে ডাকে। আমিও যখন মুখ্যমন্ত্রী হিসেবে কোথাও যাই, আমাকে সবার শেষে সুযোগ দেওয়া হয় অক্ষর অনুযায়ী।" (Mamata Banerjee)

মমতা আরও বলেন, "অনেক ভেবে, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মননশক্তি, বাংলার চিন্তা-দর্শনের কথা মাথায় রেখে রাজ্যের নাম বাংলা করতে চেয়েছিলাম আমরা। আপনারা জানেন, রাজ্য বিধানসভায় দুই থেকে তিন বার সেই মর্মে প্রস্তাব পাস করি আমরা। একবার বলল, অক্ষরটিকে বাংলা-ইংরেজি-হিন্দিতে এক করে দিন। একই নাম থাকে যাতে। সেই মতো আবার পাস হল যে হিন্দি, ইংরেজি, বাংলাতে বাংলাই রাখা হবে। তার পরও অবাক হয়ে যাচ্ছি। আমি যত বার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসেছেন...বার বার করে বলেছি। কিন্তু কেন জানি না...ওরা বাংলা বিরোধী বলেই মনে হয় আমার। বাংলার মনীষীদের অপমান করে। ভোটের জন্য বাংলা কথাটা বলতে হয়, আসলে বাংলাবিরোধী। তাই বাংলা নামটা করল না। অন্য রাজ্যের করুক...আমাদের মন সকলের জন্য, সব রাজ্যকে ভালাবাসি আমরা। ওরা পেয়ে গেল কারণ, কেরলে বিজেপি-র সঙ্গে সিপিএম-এর একটা জোট গড়ে উঠছে। অলিখিত নয়, এখ লিখিত হয়ে গেল, আজকের ঘটনা প্রমাণ। বাংলা কেন বঞ্চিত হবে বার বার। একদিন তো আপনারা চলে যাবেন! বাংলা নামটা আদায় করে আনব আমরা।"

পশ্চিমবঙ্গের নাম পাল্টে 'বাংলা' করতে বার বার অনুরোধ গিয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রস্তাবে সায় দেয়নি কেন্দ্র। সেই নিয়ে ২০২৪ সালেও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, "দু'বার বিধানসভায় পাস করিয়েছি আমরা। সব কৈফেয়ত দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলার নামটা করতে দিচ্ছে না। বম্বে মুম্বই হল, ওড়িশ্যা ওড়িশা হল, আমাদের কেন হবে না? কী অপরাধ আমাদের? বাংলা নাম হলে আমাদের ছেলেমেয়েরা প্রাধান্য পাবে। বিভিন্ন মিটিংয়ে বসে থাকতে হয়, গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। পাকিস্তানে পঞ্জাব রয়েছে, ভারতেও পঞ্জাব রয়েছে, বাংলাদেশ থাকেল বাংলা কেন থাকতে পারবে না?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget