এক্সপ্লোর

Mamata Banerjee: 'তৃণমূলকে দেখে ভয় পায়, বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে', মন্তব্য মমতার

Mamata Attacks Central Agency: জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিস্ফোরক অভিযোগ এদিন মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা:  সদ্য রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। ওদিকে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীও। এদিকে ইতিমধ্যেই ৪দিন পার, সন্দেশখালিতে হামলার (Sandeshkhali Incident) মাস্টারমাইন্ড শাহজাহান (Sheikh Sajahan) এখনও অধরা! কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হওয়ায় স্বাভাবিকভাবেই ইস্যুটি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বলাইবাহুল্য লোকসভা ভোটের আগে চাপের মুখে শাসকদল (TMC)।আর এদিন জয়নগরে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম, সিপিএমের কেউ গ্রেফতার হয়েছেন? ' 

'চিটফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করেছেন, মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? ২০১২-তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, ২০০ কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন। চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম, সিপিএমের কেউ গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে । তৃণমূল নেতানেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে', জয়নগরের প্রশাসনিক সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে 'ইডি গেলেই জন বিস্ফোরণ হবে', কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। 

'ভোটের আগে..'

চব্বিশেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। চলতি মাসের ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। সম্প্রতি  আর জে ডি সাংসদ মনোজ ঝাঁ বলেছেন, '২২ জানুয়ারি পর্যন্ত হাইপার অ্যাক্টিভ থাকবে কেন্দ্রীয় এজেন্সি। যেকোনও কিছু ঘটতে পারে।' এদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই।  গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে বিস্ফোরক দাবি করেছেন    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত সপ্তাহে এই ঘটনার জন্য ইডি,সিআরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন, করসেবক ছিলেন সেসময়, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয়

প্রসঙ্গত, গত কয়েকমাসে ইতিমধ্য়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এসেছেন শাসকদলের একের পর এক হেভিওয়েটরা। নিয়োগ দুর্নীতি তো বটেই, রেশন দুর্নীতি মামলা, গরুপাচার মামলায় একাধিক তৃণমূলের নেতারা জেলে গিয়েছেন। আর এবার সেই তালিকায় নতুন বছরে শঙ্কর আঢ্য। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget