এক্সপ্লোর

Sand Trafficking: জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক-লরির দৌরাত্ম্য, বীরভূমে রমরমিয়ে চলছে বালি পাচার

Birbhum News: নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই, বালি পাচার রুখতে অভিযানে নামেন খোদ জেলাশাসক।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের সিউড়ি, মল্লারপুর, মহম্মদবাজারে এখনও রমরমিয়ে চলছে বালি পাচার। রাত হলেই জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক লরির দৌরাত্ম্য চলে। অভিযোগ তুললেন স্থানীয়রাই। এদিকে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বালিপাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।

নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই, বালি পাচার রুখতে অভিযানে নামেন খোদ জেলাশাসক। কিন্তু অভিযোগ তারপরও, কোথাও নদীর বুকে গর্ত করে তোলা হচ্ছে বালি। কোথাও বালি তুলতে নদীর ওপরই তৈরি করে ফেলা হয়েছে রাস্তা। রাতভর জাতীয় সড়ক ধরে লরি-ট্রাক্টরে করে চলছে বালি পাচার। কোথাও রাস্তার পাশে অবৈধভাবে ডাঁই করে রাখা হয়েছে বালি। এই ছবি বীরভূমের সিউড়ি, মল্লারপুর, মহম্মদবাজার-সহ একাধিক জায়গার।

সিউড়ি শহরের কাছে খটঙ্গায়, জেলাশাসকের বাসভবন থেকে খানিকটা দূরে, নদীর বুকে বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। স্থানীয়রা বলছেন, রাতে মোটর চালিয়ে জল সরিয়ে তোলা হয় বালি। তারপর তা নদীর পাশে স্তূপ করে রাখা হয়। পরে, লরি, ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হয় অন্যত্র। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা পেরিয়ে গেছে। জেলাশাসকের অভিযানেও বালি-পাচার বন্ধ হয়নি। ২ জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে বীরভূমে বালি পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে ৭ দিনের সময়সীমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর, থেকেই বালিপাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে প্রশাসন। আটক করা হচ্ছে বালি বোঝাই ট্রাক্টর-লরি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমি বীরভূমের ডিএমকে ডাকছি, বিধান। হঠাৎ এমন কী হল যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? যেখানে ঘাটতি আছে, আমি তোমাকে সময় দিচ্ছি , ৭ দিনের মধ্যে এগুলোকে উদ্ধার কর।''

এর আগে গত ৯ জানুয়ারি রাতে অজয় নদের ওপর নানুরের হোসেনপুর এবং গোমরা বালি ঘাটে অভিযান চালায় জেলা প্রশাসন। সেই সময় একাধিক ট্রাক দাঁড়িয়ে ছিল বালি নিয়ে যাওয়ার জন্য। বৈধ চালান দেখাতে না পারায় ৪টি লরিকে আটক করা হয়। অজয় নদ থেকে বালি তোলার সময়ে বাজেয়াপ্ত  করা হয় বেশ কয়েকটি আর্থ মুভার। পাচারের সময় একাধিক বালি বোঝাই লরি আটক করে পুলিশ। একটি খাতাও বাজেয়াপ্ত করা হয়। সেখানে কাকে কত টাকা দেওয়া হয়েছে সেই হিসেব লেখা রয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন: Bowbazar Metro: দিনগোনার পালা, শুরু মেট্রোর ট্রায়াল রান; জুড়ল শিয়ালদা থেকে হাওড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget