এক্সপ্লোর

Mamata Banerjee: 'মনে হয়েছে...আদতে ধাক্কা দেয়নি', কী বলছে ঘনিষ্ঠ মহল? মণিময়ের ব্য়াখা কী?

Mamata Banerjee Health: পড়ে যাওয়ার পরে হয়তো মনে হয়েছে তাঁকে কেউ ধাক্কা মেরেছে। কিন্তু তেমনটা ঘটেনি বলেই জানাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় জখম হলেন কী ভাবে? এই প্রশ্নের উত্তর নিয়েই এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর মনে হয়েছে পিছন থেকে তাঁকে কেউ ধাক্কা দিয়েছে। তাঁর ঘরে কে তাঁকে পিছন থেকে ধাক্কা দিতে পারে এমন প্রশ্নই উঠছে।

যদিও ধাক্কা মারার কোনও ঘটনাই ঘটেনি বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়েছে তাঁকে কেউ পিছন থেকে ধাক্কা মারেনি। ঘনিষ্ঠমহল সূত্রের দাবি, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন। অথবা কোনও ভাবে বাড়ির আসবাবপত্রে ধাক্কা লেগে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। তাঁর হয়তো তখন মনে হয়েছে তাঁকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে।

মুখ্যমন্ত্রী তাঁর ঘরে একাই ছিলেন। বাইরে অন্য ঘরে বাকিরা ছিলেন। ফলে কেউ ঢুকে ধাক্কা মারবে এমনটা নয়। মুখ্যমন্ত্রীর ঘরে শোকেস নেই, একটি খাট রয়েছে। হয়তো খাটের কোণায় বা মেঝেতে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ে যাওয়ার পরে হয়তো মনে হয়েছে তাঁকে কেউ ধাক্কা মেরেছে। কিন্তু তেমনটা ঘটেনি বলেই জানাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল।

এদিন অনুষ্ঠানের পরে সাড়ে ছটা নাগাদ মুখ্যমন্ত্রী বাড়িতে ঢোকেন। তারপরে এই ঘটনা। তখন মুখ্যমন্ত্রী তাঁর ঘরে একাই ছিলেন। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, মাথা ঘুরে বা কোথাও ধাক্কা লেগে পড়ে যেতে পারেন তিনি। বাড়িতে ঢুকে কেউ ধাক্কা মারেনি। ঘটনার আকস্মিকতায় তাঁর মনে হয়েছে যে কেউ তাঁকে ধাক্কা মেরেছে, এমনটাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। যেহেতু মুখ্যমন্ত্রীর মনে হয়েছে তাই পুলিশ নিয়ম অনুয়ায়ী তদন্ত করবেই। কিন্তু যা পরিস্থিতি ছিল, তাতে বাইরের ঘরে লোক থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে ধাক্কা মারবে এমনটা নয় বলেই জানাচ্ছে পরিবার।

কেউ ধাক্কা দিয়েছেন? না কি কোথাও ধাক্কা খেয়েছেন? নাকি অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে তাঁকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে? এরকম একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। যদিও এর আগে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমরা ঠিক বলতে পারছি না এখনও। তবে কিছু একটা ধাক্কা লেগেছে এমন শোনা যাচ্ছে।'

প্রথমে মেডিক্যাল বুলেটিনে এসএসকেএমের অধিকর্তা জানিয়েছিলেন 'পিছন থেকে ধাক্কা' লেগে পড়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্য়বহার করেছিলেন 'Due to push from behind' শব্দবন্ধ। যদিও পরে মণিময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাখা, 'Due to push from behind'- এর অর্থ 'কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে' এটা বলতে চাননি। যখন মুখ্যমন্ত্রী পড়ে যান তখন তাঁর মনে হয়েছিল কেউ তাঁকে ধাক্কা মেরেছে। অনেকসময় শারীরিক অসুস্থতার সময় এমনটা মনে হয়, তার মানে কেউ সত্যি সত্যি ধাক্কা মেরেছে এমনটা নয়। এটা আদতে চিকিৎসজনিত পর্যবেক্ষণ। তাঁর বক্তব্যের যে ব্যাখা হচ্ছে তা ঠিক নয়। এমনটাই জানিয়েছেন তিনি। যদিও এই ব্যাপারে পুলিশি তদন্ত জারি রয়েছে এখনও। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশের তরফে কোনও কেস শুরু হয়নি। মেডিক্যাল অবজার্ভেশনে পরিবর্তন হয়েছে, ফলে তার উপর কেস নির্ভর করবে কিনা তা দেখা হচ্ছে। 

আরও পড়ুন:  'পিছন থেকে ধাক্কা' অভিযোগ খোদ মমতার! তৈরি বিশেষ তদন্তকারী দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget