এক্সপ্লোর

Mamata Banerjee: কপ্টার-দুর্বিপাকে কোমরে-পায়ে চোট মুখ্যমন্ত্রীর, এখন কেমন আছেন মমতা?

Mamata Banerjee Health Updates: ফিজিওথেরাপির পাশাপাশি, ওষুধে কতটা উন্নতি হল, তাও খতিয়ে দেখবেন এসএসকেএমের চিকিৎসকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে কপ্টার-দুর্বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লাগে। এসএসকেএম সূত্রে খবর, আজও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন চিকিৎসকরা।

ফিজিওথেরাপি হবে এবং তা বাড়িতেই হবে বলে এখনও পর্যন্ত খবর। ফিজিওথেরাপির পাশাপাশি, ওষুধে কতটা উন্নতি হল, তাও খতিয়ে দেখবেন এসএসকেএমের চিকিৎসকরা। পরিস্থিতি বিচার করে মুখ্যমন্ত্রীর চিকিৎসার ব্যাপারে আগামীকাল ফের সিদ্ধান্ত নেওয়া হবে বলে এসএসকেএম সূত্রে খবর। 

কপ্টার থেকে নামতে গিয়ে চোট পাওয়ার পর, এসএসকেএমে চিকিৎসা করাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হুইলচেয়ারে করে নেমে, গাড়িতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই নিয়েই বিরোধী শিবির থেকে উড়ে এসেছে একের পর এক কটাক্ষ। অন্যদিকে, বুধবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করতে তাঁর কালীঘাটের বাড়িতে যান চিকিৎসকরা। 

ঠিক কী হয়েছিল? 

মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এরপরই কপ্টারের মুখ ঘুড়িয়ে নিয়ে সুকনা এয়ারবেসে জরুরি অবতরণ করান পাইলট। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্যবস্থা ছিল না। তাই কোমড়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর। 

সেবক থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশেষ বিমানে কলকাতায় আসেন। বিকেলে, SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। রাত সাড়ে ৮টা নাগাদ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। তখন তাঁকে হুইল চেয়ারে করে এনে, গাড়িতে তোলা হয়। 

বুধবার বিকেলে তাঁর বাড়িতে যান এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিকাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক এবং একজন ফিজিওথেরাপিস্ট। দু'ঘণ্টা চলে ফিজিওথেরাপি মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে, স্বল্প উচ্চতা থেকে নামতে গিয়ে কীভাবে চোট লাগতে পারে, এবং তার জন্য কী কী করণীয়, তা জানিয়েছেন ফিজিকাল মে়ডিসিন বিশেষজ্ঞ। চিকিৎসক মৌলীমাধব ঘটক বলেন, 'সাধারণত স্বল্প উচ্চতা থেকে নামতে গেলে লিগামেন্টে চোট লাগতে পারে। এরকম পরিস্থিতি হলে, অল্প চোট লাগলে এক সপ্তাহ বিশ্রাম। কিছু ফিজিওথেরাপি প্রয়োজন হয়।'

আরও পড়ুন, কালো মেঘে মুখ ভার আকাশের! সকাল থেকেই বারিধারা শহর থেকে জেলায়?

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget