এক্সপ্লোর

Mamata Banerjee: 'আইন কখনও হাতে তুলে নেবেন না', ওয়াকফ অশান্তির মধ্যেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধনে বার্তা মমতার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আইন কখনও হাতে তুলে নেবেন না। আইন রক্ষার জন্য আইনের রক্ষকরা আছে। আইনের ভক্ষক হওয়ার কী দরকার? কারও কথায় প্ররোচিত হবেন না। শান্তি বজায় রাখুন।' 

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে জেলায় জেলায় অশান্তির চিত্র প্রকাশ্যে এসেছে। মুর্শিদাবাদ থেকে ভাঙড়- সপ্তাহের শুরুতেই দিকে দিকে বিক্ষোভ। সোমবার পয়লা বৈশাখের কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকে দিলেন সম্প্রীতি-শান্তির বার্তা। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার। অন্য অনুষ্ঠানে গেলে আমার পদবি পাল্টে দেওয়া হয়। আমি যে কোনও ধর্মের পাশে দাঁড়াই। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। তবে আইন কখনও হাতে তুলে নেবেন না। আইন রক্ষার জন্য আইনের রক্ষকরা আছে। আইনের ভক্ষক হওয়ার কী দরকার? কারও কথায় প্ররোচিত হবেন না। শান্তি বজায় রাখুন।' 

এদিন স্কাইওয়াকের পাশাপাশি হকার্স কর্নারের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। এর আগে দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। পয়লা বৈশাখের উপহারস্বরূপ কালীঘাটে আগত পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নতুন স্কাইওয়াকের দরজা।

কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছিল। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকটি পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছোনোর পথ সহজ করবে। 

এদিকে, মুর্শিদাবাদে অশান্তির আগুন নেভার আগেই ভাঙড়ে আগুন। জঙ্গিপুর, আমতলার পর এবার কলকাতা পুলিশই আক্রান্ত। ভাঙড়ে আক্রান্ত কলকাতা পুলিশ, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। শোনপুরে ঢুকতে না দেওয়ায় বিক্ষোভ ঘটকপুকুরে, অবরোধ। ঘটকপুকুরে আইএসএফের অবরোধ, আটকে পড়লেন সওকত। ভাঙড়ের শোনপুরে পুলিশের ৫টি বাইকে আগুন। কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর, রাস্তার উপর জ্বলছে পুলিশের ৫টি বাইক। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের প্রিজন ভ্যান। 

অন্যদিকে, উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে শোনপুরে গাড়ি-বাইকে আগুন লাগায় বিক্ষোভকারীরা। ওয়াকফ আইনের প্রতিবাদে সকাল থেকেই উত্তপ্ত ছিল ভাঙড়। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের বাধা, ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ভাঙড়ের বালিগাদায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ চলে। এত পুলিশ থাকা সত্বেও কীভাবে পুলিশের বাইকে আগুন, গাড়িতে ভাঙচুর ? উঠছে সেই প্রশ্নই। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, তাও কীভাবে নজর এড়িয়ে হামলা দুষ্কৃতীদের ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget