এক্সপ্লোর

Mamata Banerjee News: 'গরিবের দল তৃণমূল' বৈভব কমিয়ে নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলার বার্তা মমতার

সূত্রের খবর, এ দিন ১ ঘণ্টার বৈঠকে ২৫ মিনিটের ভাষণে তৃণমূলনেত্রী বলেন, বাংলায় ক্ষমতা অটুট রেখে জাতীয় স্তরে বিরোধী শক্তি বাড়াতে হবে। সামাজিক মাধ্যমে কোনও ব্যক্তি নয়, দলের প্রচার করতে হবে।

কলকাতা: ‘নতুনদের প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে ওল্ড ইজ গোল্ড,’ তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা দিলেন মমতা। এদিন কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন 'গরিবের দল তৃণমূল কংগ্রেস, বৈভব কমাতে হবে, নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলতে হবে। দলে নতুন-পুরনোদের মধ্যে সমন্বয় রক্ষা করে চলতে হবে। সূত্রের খবর, এ দিন ১ ঘণ্টার বৈঠকে ২৫ মিনিটের ভাষণে তৃণমূলনেত্রী বলেন, বাংলায় ক্ষমতা অটুট রেখে জাতীয় স্তরে বিরোধী শক্তি বাড়াতে হবে। সামাজিক মাধ্যমে কোনও ব্যক্তি নয়, দলের প্রচার করতে হবে। উল্লেখ্য, তৃণমূলে আরও গুরুত্ব বাড়ল ফিরহাদ, অরূপ বিশ্বাসের।

আরও পড়ুন: Bidhannagar Mayor: বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত

উল্লেখ্য, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই। অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি।  তৃণমূলের (TMC) সহ সভাপতি যশবন্ত সিন্‍‍হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নীতি নির্ধারণ কমিটিতে যশবন্ত সিন্‍‍হা, অমিত মিত্র। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দুশেখর রায়কে।

রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র হলেন সুখেন্দু, লোকসভায় কাকলী ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলী, মহুয়া মিত্র। ডেপুটি মেয়র গসিমুল হক, অভিজিৎ ঘটক। বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক। 

কালীঘাটে মমতার নেতৃত্বে তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠক শেষ। এ দিন জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে পরপর ৩টি আলাদা বৈঠক করেন মমতা। সূত্রের খবর, বৈঠক শুরুর কিছু আগে অভিষেকের সঙ্গে কথা বললেন মমতা। এর পরে অভিষেক, মলয় ঘটকের সঙ্গে কথা বলেন। তারপরে অভিষেক, ফিরহাদ, মলয়ের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। আজই জাতীয় স্তরের পদাধিকারীদের নাম ঘোষণার সম্ভাবনা ছিলই। তৃণমূলের সাংগঠনিক স্তরে আনা একাধিক রদবদলের জল্পনা ছিল।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget