এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বিজেপি তুমি ভারত ছাড়ো’, ঝাড়গ্রাম থেকে বললেন মমতাও, লোকসভা নির্বাচনের আগে মুখে মুখে ‘কুইট ইন্ডিয়া’

Quit India Movement: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে, বিরোধী জোট INDIA-কে নিশানা করে সম্প্রতি 'ভারত ছাড়ো আন্দোলনে'র প্রসঙ্গ টানেন মোদি।

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহ: 'ভারত ছাড়ো আন্দোলনে'র বর্ষপূর্তিতে শাসক-বিরোধী সবপক্ষের কাছেই রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হয়ে উঠল 'কুইট ইন্ডিয়া' (Quit India Movement)। পরিবারবাদ ইস্যুতে ফের খোঁচা দিয়ে টুইট খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্ল্যাকার্ড হাতে সংসদের বাইরে বিক্ষোভে বিজেপি। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও এবার 'ভারত ছাড়ো'। 

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মুখেও বার বার উল্লেখ

২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে, বিরোধী জোট INDIA-কে নিশানা করে সম্প্রতি 'ভারত ছাড়ো আন্দোলনে'র প্রসঙ্গ টানেন মোদি। মহাত্মা গাঁধীর মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবাসীকে দেশ থেকে  দুর্নীতি, স্বজনপোষণ, তুষ্টিকরণ তাড়াতে আহ্বান জানান। তার পর থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মুখে বার বার উঠে আসছে একই প্রসঙ্গ। 

মহাত্মা গাঁধীর 'ভারত ছাড়ো আন্দোলনে'র ৮১ তম বর্ষপূর্তিতে এবার কার্যতই রাজনৈতিক আক্রমণের 'হাতিয়ার' হয়ে উঠল 'কুইট ইন্ডিয়া'। দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ করে, কুইট ইন্ডিয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, 'ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মহানদের প্রতি শ্রদ্ধা। গাঁধীজির নেতৃত্বে, ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য এই আন্দোলন বড় ভূমিকা পালন করেছিল। আজ ভারত একসঙ্গে বলছে, দুর্নীতি ভারত ছাড়ো। পরিবারবাদ ভারত ছাড়ো। তোষণ ভারত ছাড়ো'।

আরও পড়ুন: Mamata on DA: 'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের DA বাড়ায়', মন্তব্য মমতার

ঝাড়গ্রামের সভা থেকে এর পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা। তিনি বলেন, "আজ ভারত ছাড়ো আন্দোলনের নামে শপথ নিয়ে বলছি, বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো। বিজেপি তুমি ভারত ছাড়ো। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই।"

বিজেপি-র মুখে 'ভারত ছাড়ো আন্দোলনে'র কথা মানায় না বলে তোপ দেগেছে কংগ্রেসও। কংগ্রেসের (সংগঠন) সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "বিজেপি-র সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের কী সম্পর্ক? ওদের লোকজন কোনও দিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। আজকের কেন্দ্রীয় সরকারকে দেখলে ভারত ছাড়ো আন্দোলনের কথা মনে পড়ে। ভারতীয়দের এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়তে হবে।"

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তুঙ্গে তরজা

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেই নিয়ে সব শিবিরেই প্রস্তুতি শুরু হয়েছে।  সেই আবহেই শাসক-বিরোধী সবপক্ষের কাছেই প্রাসঙ্গিক হয়ে উঠল 'ভারত ছাড়ো আন্দোলন'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget