এক্সপ্লোর

Mamata Banerjee: 'যেখানেই রেল-উচ্ছেদ, কোমর বেঁধে দাঁড়াবেন', নির্দেশ মমতার

Mamata on Rail: মঙ্গলবার আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা ছিল। সেখানেই রেলের উচ্ছ্বেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি।


আশাবুল হোসেন, অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রেল এলাকা থেকে উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের জাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা ছিল। সেখানেই রেলের উচ্ছ্বেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি।

কী বলেছেন তৃণমূল নেত্রী:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি কোচবিহার-আলিপুরদুয়ারে জিতে রেলের জমিতে যত লোক আছে উচ্ছেদ করছে। আসানসোলে করছে। শিলিগুড়িতে করছে। যদি রেল উচ্ছেদ করতে আসে। কোমর বেঁধে রুখে দাঁড়ান।' তিনি আরও বলেন, 'আমরা ভাঙি না, আমরা গড়ি। উদ্বাস্ত কলোনির লোকেদের উচ্ছেদ করব না। যাঁরা যাঁরা উদ্বাস্ত কলোনি গড়েছেন, তাঁরা সবাই আইনত আস্তে আস্তে পাট্টা পেয়ে যাবেন।'

এর আগেও বারবার শিলিগুড়ি টাউন এলাকায় রেলের জমি থেকে উচ্ছেদ ঘিরে বিজেপি সরকারকে নিশানা করেছিল তৃণমূল। রাজ্যের একাধিক জায়গায় একই ইস্যুতে রেল মন্ত্রককে নিশানা করেছে তৃণমূল। বরাবরই উচ্ছেদের বিরোধী তৃণমূল। এর আগেও বিরোধী নেত্রী থাকাকালীন ঢাকুরিয়া-বালিগঞ্জ স্টেশন এলাকায় রেল উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তোপ রাজ্যভাগ ইস্যুতেও:
বাংলা ভাগের ইস্যু নিয়েও এদিন তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যভাগের বিষয়টি শোনা গিয়েছিল আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার গলায়। উত্তরবঙ্গকে আলাদা করার দাবি ওঠে। তা নিয়ে তোলপাড় হয়েছিস রাজ্য-রাজনীতি। বিষয়টি নিয়ে এর পর থেকে নানাসময়েই নানা কথা শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতাদের মুখে।  

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO। সংগঠনের প্রধান জীবন সিংহের মুখেও উঠে আসে বিজেপির জনপ্রতিনিধিদের কথা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি ছিল 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে'।

এই প্রেক্ষাপটে এদিন পাল্টা সরব হয়েছে মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়। বাংলা ভাগের দাবি যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন করছে। তাদের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ রয়েছে বলে  সরব হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কেউ কেউ বলেন আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।' তৃণমূল নেত্রীর পাল্টা দাবি, 'বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে, ভাগ করবার কথা বলে। ভাগাভাগির কথা বলে।' 

আরও পড়ুন: কর্মিসভার মাঝে অসুস্থ এক বাচ্চা, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget