এক্সপ্লোর

Mamata Banerjee: ‘দেশের নাম পাল্টে ইতিহাস মোছা যায় না’, India vs Bharat বিতর্কে বললেন মমতা

India vs Bharat: শারীরিক অসুস্থতার দরুণ বেশ কিছুদিন ধরেই ঘরবন্দি মমতা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তিনি।

কলকাতা: India-র পরিবর্তে দেশের নাম সব ভাষায়, সব জায়গায় শুধুমাত্র Bharat রাখার পক্ষে জোর সওয়াল শোনা যাচ্ছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র নেতা-মন্ত্রী থেকে শিক্ষাক্ষেত্রেও বর্তমানে এই দাবি জোরাল হয়ে উঠছে।  ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারও (NCERT) পাঠ্যবইয়ে দেশের নাম শুধুমাত্র Bharat রাখার পক্ষে সায় দিয়েছে (India vs Bharat)। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

সংবিধানে দেশের দু'টি নাম স্বীকৃত, তা-ই থাকবে, বললেন মমতা

শারীরিক অসুস্থতার দরুণ বেশ কিছুদিন ধরেই ঘরবন্দি মমতা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বলেন, "হঠাৎ করে বলছে, India কেটে ভারত করো। কেন করব? দু'টোই থাকবে। সংবিধানে দু'টোই রয়েছে। বাবাসাহেব, সর্দার পটেল, মৌলানা আজা, জওহরলাল নেহরু, রাজেন্দ্রপ্রসাদরা তাই রেখে গিয়েছেন। এখন হঠাৎ করে সার্কুলার পাঠাচ্ছে।"

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের জোটের নাম I.N.D.I.A রাখা হয়েছে। তার জন্যই এখন দেশের নাম শুধু ভারত রাখার এত চেষ্টা বলেও এদিন অভিযোগ করেন মমতা। বলেন, "আমরা I.N.D.I.A রেখেছি বলে? এত ভয় কিসের? আমরা যদি অবলিক দিয়ে ভারত লিখি, তখন কী করবে? আমাদের স্লোগান তো রয়েইছে 'জিতেগা ভারত'। এক নামে ১০ জিনিস থাকতেই পারে।"

আরও পড়়ুন: Mamata Banerjee: শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে রবীন্দ্রনাথের জন্য, কবিগুরুর নাম না ফেরালে...হুঁশিয়ারি মমতার

NCERT সম্প্রতি পাঠ্যবইয়ে দেশের নাম শুধু ভারত লেখার পক্ষে সায় দিয়েছে। সেই প্রসঙ্গে মমতা বলেন, "NCERT কারা? সরকারের অংশ। তারা বলছে India কেটে ভারত রাখা হবে। আমি বলছি, ভারত-India, দু'টোই থাকবে। কেউ কেউ তো হিন্দুস্তানও বলেন। ভয় কিসের? এটা কী চলছে দেশে?"

নতুন প্রজন্মের জন্য এই নিদর্শন রেখে যাওয়া কাম্য নয়, বললেন মমতা

দেশের নাম বদলে ইতিহাস মোছা যায় না বলেও এদিন মন্তব্য করেন মমতা। তাঁর মতে, সারাজীবন কেউই  ক্ষমতায় থাকবে না। নতুন প্রজন্মও একদিন ক্ষমতায় আসবে। তাদের জন্য এই নিদর্শন রেখে যাওয়া মোটেও কাজের কথা নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লেখা বইও হুট করে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন মমতা। একবারও জিজ্ঞাসা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। দেশে বিশেষ একটি দলের রাজনৈতিক প্রচার চলছে বলে দাবি করেছেন। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget