এক্সপ্লোর

Mamata Banerjee : 'দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা', নাম না করে শাহকে তুলোধনা মমতার

Amit Shah: এদিন সাংবাদিক বৈঠকে তিনি আগাগোড়া তৃণমূলকে নিশানা করলেন।

বড়জোড়া : আসন্ন বিধানসভা ভোটের আগে SIR আবহে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি আগাগোড়া তৃণমূলকে নিশানা করলেন। পাল্টা বাঁকুড়ার বড়জোড়ায় প্রাক নির্বাচনী জনসভায় সুর চড়ালেন তৃণমূলনেত্রীও। নিশানা করলেন শাহকে। তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "একজন দুঃশাসন এসেছেন বাংলায়। ভোট এলে, দুর্যোধন-দুঃশাসনরা আসেন। ওঁদের চোখে দেখবেন, দু'চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এল রে। দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা। যেমন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন আর বলে বেরাচ্ছেন, বাংলায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে। কেন ? সারা সারাজীবন বাংলায় থেকেছেন, বাংলার ভোটার।"

এদিন অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, "মমতাজি আমি জানতে চাই, কোন সরকার বাংলাদেশের পুরো সীমান্তে ফেন্সিং করতে বাধা দেয় ? জবাব দিতে না পারলে, আমিই বলছি আপনি জমি দিচ্ছেন না, তাই ফেন্সিং করতে পারছি না। অনুপ্রবেশকারী প্রথমে কোথায় যায়, পুলিশ কী করে, থানা কী করে, জবাব আছে ? বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারবেন ? অসম, গুজরাত, পঞ্জাব, কাশ্মীরে কেন অনুপ্রবেশ হয় না । শুধু বাংলায় কেন হয় ? আর বাংলা ধীরে ধীরে ডেমোগ্রাফি বদলে আপনি সুবিধা নেন। এটা চলতে পারে না। আমি জানি যে আগামী ভোট অনুপ্রবেশকারী ঠেকাতে হবে। বাংলার মানুষকে বলতে চাই, এই অনুপ্রবেশ শুধু বাংলার বিষয় নয়, দেশের সুরক্ষার বিষয়। বর্ডার সিল করে দিন, বন্ধ হবে। এটা শুধু বিজেপি করতে পারে। " এর পাল্টা জবাব দেন মমতা।

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই দ্বারকেশ্বর-বিষ্ণুপুর লাইন কে করে গেছেন ? মমতা ব্যানার্জি করে গেছেন। আপনি নন। জিজ্ঞাসা করুন, দুঃশাসন কমরেডদের। ওঁরা এখন কমরেড হয়ে গেছে। আমি যদি জমি না দিতাম, তাহলে ইসিএলের জমিগুলো কয়লা তোলার জন্য কোথা থেকে আসত ? রানিগঞ্জে জমি কে দিয়েছে ? জামুড়িয়ায় জমি কে দিয়েছে ? বাঁকুড়ায় জমি কে দিয়েছে ? বনগাঁ-পেট্রাপোলে জমি কে দিয়েছে ? ঘোকসাডাঙায় জমি কে দিয়েছে ? চ্যাংড়াবান্ধা-মালবাজারে জমি কে দিয়েছে ? অন্ডাল বিমানবন্দরে জমি কে দিয়েছে ? পানাগড়ে জমি কে দিয়েছে ? বড় বড় কথা। মিথ্যা কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নেই ? তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার শুধু উত্তর দিন, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন ?" Mamata Banerjee Rally

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget