এক্সপ্লোর

Mamata Banerjee : 'আপনি কি সত্যিই ভারতীয়?' লন্ডনে ভারতের অর্থনীতি নিয়ে মমতার মন্তব্য নিয়ে শানিত আক্রমণ BJPর

ভারত কি ২০৬০-এর মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে? বৃহস্পতিবার লন্ডনে এই প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। লন্ডনের কলেজের অনুষ্ঠানে গিয়ে নিজেই এ কথার বিরোধিতা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই মন্তব্য নিয়ে বিতর্কের জল গড়ায় বহুদূর। বিদেশের মাটিতে বসে দেশের অর্থনৈতিক উন্নতি মুখ্যমন্ত্রীর নিয়ে ভিন্নমত পোষণ করা নিয়ে রে-রে করে উঠেছে বঙ্গ বিজেপি। ভারত কি ২০৬০-এর মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে? বৃহস্পতিবার লন্ডনে এই প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যে বিতর্ক

প্রশ্নকর্তা বলেন, 'ভারত ইতিমধ্যেই লন্ডনকে ছাপিয়ে গেছে, আমরা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, খুব তাড়াতাড়ি তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে, আমরা মনে করি, ২০৬০-র মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে...' আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কে, কে? আমি একমত নই।' 

সুকান্তর প্রতিক্রিয়া 

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া এসেছে রাজ্য বিজেপি শিবির থেকে।  নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সাক্ষাৎকারের এই অংশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, 'ইংল্যাল্ডকে ছাপিয়ে বর্তমানে পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত। প্রত্যেক ভারতীয়র জন্য যা গর্বের মুহূর্ত। 

তবুও, বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেশবিরোধী মন্তব্য শুধু বাঙালি বা ভারতীয়দের কাছে লজ্জাজনকই নয়, তাঁর সাংবিধানিক পদের অপমান। এটা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ। কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতেও দ্বিধাবোধ করেন? আপনি কি সত্যিই একজন ভারতীয়? ' 

পাশাপাশি এবিপি আনন্দ-কে সুকান্ত বলেন, 'ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন। সাংবাদিকরা বলছে যে ওমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষ এক নম্বর অর্থনীতি হতে চলেছে আগামীদিনে, মুখ্যমন্ত্রী বলছেন আই ডিফার । পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনও অঙ্গরাজ্য, না বাইরের কোনও কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনও দেশের মুখ্যমন্ত্রী, সেটাই তো বুঝতে পারছি না। এই কাজ একজন মুখ্যমন্ত্রীর সংবিধানের শপথ নিয়ে করা উচিত? আমি যদি বিদেশে যাই, আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বলব?' 

কী বললেন অমিত মালব্য?

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মুখ্যমন্ত্রীর কথোপকথনের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে...এটা সত্যিই লজ্জাজনক। তিনি যে সাংবিধানিক পদে অধিষ্ঠিত, তার জন্য তিনি কলঙ্ক। বিদেশের মাটিতে কে এমন আচরণ করে?' 

পাল্টা কী বললেন সৌগত?

পাল্টা তৃণমূল অবশ্য় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ের পক্ষেই যুক্তি খাড়া করেছে। সৌগত রায় বলেন,'ঠিকই তো। ভারত এখনও পঞ্চম। আর আমরা চায়না, আমেরিকার থেকে অনেক পিছিয়ে। বিনা কারণে বুক ফুলিয়ে প্রচার করে লাভ কী? মমতাদি ঠিক বলেছেন যে আমরা এখনও, ওরা যখন বলেছে আমরা কি তৃতীয়? উনি বলেছেন আমার ভিন্নমত। ঠিক বলেছেন।' সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর অর্থনীতি নিয়ে তরজা তুঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget