এক্সপ্লোর

Medicine Fail : ফেল করল সর্দির সিরাপ থেকে কেমোথেরাপির ইঞ্জেকশনও ! লাল-কালি পেল এবার কী কী ওষুধ?

পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে, নামী সংস্থার নামী ব্র্যান্ডের আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইন গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি ! 

সন্দীপ সরকার, কলকাতা :  ওষুধ খেয়েই যাচ্ছেন, কিন্তু রোগ সারছেই না ! এমন অভিজ্ঞতা অনেকের। এতদিন হয়ত যাঁরা ভাবতেন, চিকিৎসা ঠিক পথে এগোচ্ছে না, তাঁদের মাথাতেই এখন দুশ্চিন্তা, জাল ওষুধ খাইনি তো ? যে ওষুধ পেটে গিয়েছে, তা 'ফেল-করা' নয় তো ? মানুষের উদ্বেগ আরও বাড়বে এই খবরে। দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল আরও ১০৪টি ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন ! তার মধ্যে রয়েছে, খুব সাধারণ কিছু ওষুধ, যা ব্যবহার হয় ঘরে ঘরে। কাফ সিরাপ থেকে ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট, সবেতেই ভেজাল পেয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে, নামী সংস্থার নামী ব্র্যান্ডের আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইন গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি ! 

কী কী ওষুধ আছে এই তালিকায়

জানা গিয়েছে, কলকাতায় রাজ্য এবং কেন্দ্রীয়  ল্যাবে যে ওষুধগুলি ফেল করেছে, তার মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত কিছু ওষুধ। পেটের আলসারের ওষুধ
থেকে বিভিন্ন স্নায়ুর রোগের ওষুধ গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে রয়েছে সিজ়োফ্রেনিয়া, হ্যালুসিনেশন, ডিল্যুশন, এর ইঞ্জেকশনও।  এছাড়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি বিতর্কিত রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের দুটি নমুনা আবার ফেল করেছে। এবার এ রাজ্যের কেন্দ্রীয় ল্যাবেও পরীক্ষায় ফেল করল RL. শ্রীরামপুরের ওষুধ কোম্পানির তৈরি অ্যামোক্সিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভিউনেট ট্যাবলেটও গুণমান পরীক্ষায় ফেল করেছে। এছাড়াও কিছু ফিনাইল, সর্দি-কাশির সিরাপ, কার্ডিয়াক অ্যারেস্ট ঠেকাতে ব্যবহৃত অ্যাড্রিনালিন ইঞ্জেকশন ফেল করেছে। তালিকায় রয়েছে,  হাঁপানি এবং ফুসফুসের অন্যান্য সমস্যায় ব্যবহৃত ইঞ্জেকশনও।  অস্ত্রোপচারের আগে  ব্যবহৃত অ্যানাস্থেশিয়া  ইঞ্জেকশনও পাশ করতে পারেনি। এছাড়াও গুণমান পরীক্ষায় ব্যর্থ  ব্যাকটেরিয়া সংক্রমণ, রেচনতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া প্রতিরোধে ব্যবহৃত ইঞ্জেকশন। উদ্বেগের বাড়াচ্ছে চোখের ড্রপ, ব্যথা কমানোর ট্যাবলেট, বিভিন্ন  অ্যান্টিবায়োটিক ওষুধ,  খিঁচুনি কমানোর ইঞ্জেকশন, ভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট ফেল করার খবর। এছাড়াও তালিকায় আছে ডায়াবেটিস থেকে কেমোথেরাপির ইঞ্জেকশনও। রয়েছে যৌনতা বর্ধক ক্যাপসুলও। 

১০৪ টি ফেল-করা ওষুধের মধ্যে রাজ্যের ল্যাবে ফেল করেছে ২৮টি ওষুধ। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি এবং রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে ১টি ওষুধ। বাজার চলতি নামী সংস্থার নামী ব্র্যান্ডের আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইনকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি NSQ ড্রাগস বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ বা CDSCO. ফেল করার তালিকায় রাজ্যের দুটি কোম্পানির ওষুধ রয়েছে। একটি সংস্থা হল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। আরেকটি সংস্থা শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড।  

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget