এক্সপ্লোর

Mamata Banerjee: পাহাড়েও IT হাব, বাড়বে বেতন, জিটিএ-কে আরও ৭৫ কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata On GTA: পাহাড়ের উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্শিয়ঙ: বছর পেরোলেই লোকসভা ভোট (Lok Sabha Poll 2024)। তার আগে বোনাস নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে পুজোর আগেই পাহাড়ে একাধিক চা বাগান বন্ধ। বেতনহীন শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, যে তারা ভোট দেবেন না। আর এই ইস্য়ুকে ঢাল বানিয়েছে গেরুয়া শিবির। তার উপর দোসর হয়ে রয়েছেই প্রাকৃতিক বিপর্যয়। তবে এহেন পরিস্থিতিতে চা শ্রমিকদের পাশাপাশি জিটিএ-সহ পাহাড়ের উন্নয়নে বেশ কিছু বরাদ্দ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, জল্পনা আগেই চলছিল। সেই জল্পনা সত্যি করেই এদিন পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে (GTA) আরও ৭৫ কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

পাহাড়ের উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'কার্শিয়ঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা দেওয়া হবে। বাড়বে জিটিএ কর্মীদের বেতন। পাশাপাশি সংশোধন করা হচ্ছে বেতন কাঠামো। এবং মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,পাহাড়েও হবে আইটি হাব।  এর পাশাপাশি পাহাড়ে শিক্ষকদের ৫৯০ টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে।' পাশাপাশি ভোটের আগে তিনি 'ঘর ঘর মে পানি' অর্থাৎ ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ার বার্তা দেন। যদিও ঘরে ঘরে পানীয় জল যাওয়ার বার্তা দিয়েই একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।

অতীতের বিনিয়োগ ও লগ্নি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা

যদিও তৃতীয়বার সরকার গঠনের পর রাজ্যে সদ্য হয়ে গিয়েছে বিজিবিএস অর্থাৎ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর সেখানেও অতীতের বিনিয়োগ ও লগ্নি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। যে আদৌ অতীতে প্রতিশ্রুতি অনুযায়ী কী কাজ হয়েছে এবং কতজনের কর্মসংস্থান হয়েছে ? যদিও সেই প্রশ্নের উপর দিয়েই ফের বয়ে গিয়েছে বিজিবিএস ঝড়। এখন ভোটের আগে পাহাড়ে বিনিয়োগ নিয়েও কোনও প্রশ্ন ওঠে কিনা, তা সময়ই বলবে। 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে 'ঠুমকা-কটাক্ষ'-র জের, গিরিরাজকে বহিষ্কারের দাবিতে ধর্নায় TMC-র মহিলা সাংসদরা

ভোট দেবেন না, হুঁশিয়ারি শ্রমিকদের

প্রসঙ্গত, পুজোর আগেই ডুয়ার্সের ৩টি চা বাগানে নেমে এসেছিল একরাশ অন্ধকার। আলিপুরদুয়ারের মাদারিহাট ও কালচিনিতে পর পর দু’দিন ২টি চা বাগানে তালা ঝুলিয়ে দিয়েছিল মালিপক্ষ। মাদারিহাটের মুজনাই চা বাগান। সম্প্রতি এই চা বাগনের ইস্যুতেই অস্বস্তিতে পড়ে যায় শাসকদল।পুজোর আগে কাজ হারিয়েছিল একাধিক শ্রমিকদের। বেতনহীন শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, যে তারা ভোট দেবেন না। 

 

 

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget