এক্সপ্লোর

Mathurapur News: মথুরাপুরে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

Man Beaten To Death: মৃত ৬২ বছরের বাবলু পাহাড়ি মথুরাপুরের স্থানীয় মন্দিরবাজারের বাসিন্দা। এই ঘটনায় ২ মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌতম মণ্ডল, মথুরাপুর: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। প্রতিদিনই সুবিচারের আশায় বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছেন নানা স্তরের মানুষ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ থেকে বিদেশে। এই বিষয় নিয়ে যখন শাসক ও বিরোধীদের মধ্যে তুমুল রাজনৈতিক তরজা চলছে ঠিক সেই সময়ে শ্লীলতাহানির অভিযোগে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। 

আরও পড়ুন: Siliguri News: পড়ুয়াদের চাপে নতি স্বীকার, পদত্যাগ উত্তরবঙ্গ কলেজের ডিন অফ স্টুডেন্সস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্তের

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ৬২ বছরের বাবলু পাহাড়ি মথুরাপুরের স্থানীয় মন্দিরবাজারের বাসিন্দা। এই ঘটনায় ২ মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সূত্রপাত হয় বুধবার বেলায়। মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছর ২৭-এর এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থা দেখার পর ওই মহিলার পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে চেপেছে। তখন গুনিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। 

আরও পড়ুন: RG Kar Protest: ঋতুপর্ণাকে 'গো ব্যাক' স্লোগান, RG কর কাণ্ডে প্রতিবাদের মাঝেই বিক্ষোভ অভিনেত্রীকে ঘিরে..

অভিযোগ, ওই মহিলাকে ঝাড়ফুঁক করার নামে বন্ধ ঘরের মধ্যে শ্লীলতাহানি করে বাবলু। বিষয়টি জানতে পেরে ওই মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে গুনিন বাবলুকে পেটাতে থাকেন। বেধড়ক পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গুনিন। পরে এই ঘটনার খবর পেয়ে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে পুলিশ যায়। গ্রামবাসীদের হাত থেকে বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর নিহত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলার পরিবারের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ওই গুনিনকে পিটিয়ে মারার ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata Weather: বৃহস্পতিবার কি বৃষ্টির পরিমাণ বাড়বে? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget