এক্সপ্লোর

Martyr Jhantu Ali Sheikh: কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু আলি শেখ, স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Murshidabad: এদিন সুতির সরকারি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: কাশ্মীরে শহিদ বাংলার প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখের (Jhantu Ali Sheikh) স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সুতির সরকারি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে জঙ্গিরা। নৃশংস হত্যালীলার বদলা নিতে উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গি দমনে নেমে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন আরেক বঙ্গ সন্তান, ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ঝণ্টু আলি শেখ। গোটা দেশ যখন পহেলগাঁও হামলার বদলার দাবিতে ফুঁসছে, তখন ঘরের ছেলের মৃত্যুর বদলা চাইছে ঝন্টুর পরিবারও। মা-বাবা সহ পরিবারের সদস্যরা থাকেন নদিয়ার তেহট্টের বাড়িতে। কর্মসূত্রে এক সময় আগ্রায় ছিলেন ঝন্টু আলি শেখ। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকেন। ঝন্টু শহিদ হওয়ার পর কীভাবে সংসার চলবে, তা ভেবেই পাচ্ছে না তাঁর পরিবার। এদিন সুতির সরকারি অনুষ্ঠান থেকে নিহত প্যারা কমান্ডো ঝণ্টু শেখের স্ত্রী শাহনাজ পারভিনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০০৮ সালে বিকম অনার্স পড়তে পড়তেই সেনাবাহিনীতে চাকরি পান ঝন্টু। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১৮ হাজার প্রার্থীর মধ্যে প্রথম হন। ২০১০ সালে কাশ্মীরের মাচিল সেক্টরে 'সিক্সথ প্যারা SF'-এর সদস্য হিসাবে প্রথম অ্যাম্বুশ অপারেশনে নামেন কমান্ডো ঝণ্টু প্রথমবারই তাঁর গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। সেনাবাহিনীতে অস্ত্রের প্রশিক্ষণেও সর্বোচ্চ গ্রেডিং পেয়েছিলেন ঝন্টু আলি শেখ। সাঁতার থেকে ক্যারাটে সবেতেই তুখোড় ছিলেন নদিয়ার এই যুবক। জঙ্গল-যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিলেন ভারতীয় সেনার 6 PARA SF-এর হাবিলদার ঝনটু আলি শেখ। সাধারণত চরম পরিস্থিতিতেই আসরে নামে এই বিশেষ বাহিনী। দুর্গম ও প্রতিকূল পরিস্থিতিতে শত্রু নিকেশে পারদর্শী ভারতীয় সেনার PARA SF। ২০১৬-তে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও দায়িত্বপালন করেছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই স্পেশাল কমান্ডো ফোর্স।

ছেলের জন্য গর্ব হলেও চোখের জল থামছে না বৃদ্ধ বাবার। নিহত প্যারা কমান্ডো ঝণ্টু শেখের বাবা সবুর আলি শেখ বলেছিলেন, "প্যারা কমান্ডো মানে বুঝতাম না। ছেলে বলত খুব খতরনাক, আমি বলেছিলাম তুমি যাবে? ছেলে বলল এটাই ইচ্ছা। মনে ব্যথা বেদনা আছে। কিন্তু গর্ব আছে ছেলে দেশের জন্য শহিদ হয়েছে। ভারত সরকার মোকাবিলা করুক। পাকিস্তান হোক, যে দেশ থেকে আসুক। মোদি শাহ ব্যবস্থা করুক। দেখিয়ে দিক। বদলা নিক চাই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget