এক্সপ্লোর

Mausam Benazir Noor : বছরের শুরুতেই ধাক্কা তৃণমূলে, কংগ্রেসে প্রত্যাবর্তন মৌসমের; 'এটা ট্রেলার দেখলেন', আত্মবিশ্বাসী প্রদেশ সভাপতি

TMC News: ২০১৯ সালের ২৮ জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম।

কলকাতা : বছরের শুরুতেই ধাক্কা তৃণমূল কংগ্রেসে। কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নুর। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে জয়রাম রমেশ ও শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন মৌসম। তৃণমূলের রাজ্যসভার সদস্য তিনি। ভোট-মুখী পশ্চিমবঙ্গে তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তনে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ২০১৯ সালের ২৮ জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। এদিন তাঁকে দলে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "পরিবারে ফিরে এলেন। এটা ট্রেলার দেখলেন। আমরা জানালা খুলে রেখেছিলাম। এখন দরজা খুলে দিলাম।"  

প্রদেশ কংগ্রেস সভাপতির সংযোজন, "আজ যিনি যোগ দিলেন, তিনি আমাদের পরিবারে ছিলেন। তিনি আমাদের পরিবারে ফিরে এলেন। আমি শুধু এটুকুই বলব, আজকের দিনে বাংলায় যে কঠিন লড়াই, বিশেষ করে যখন ধর্মকে হাতিয়ার করে এবং পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে, যারা রাজ্য সরকারে আছে, যারা কেন্দ্রীয় সরকারে আছে...বিজেপি ওখানে সরকার বানাতে চায় না। ওখানে তারা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় এবং তৃণমূল পশ্চিমবঙ্গে যা করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনও উন্নয়নের বার্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে যুব কংগ্রেস করা লড়াকু নেত্রী, বরকত গণিখান চৌধুরীর আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসাবে তাঁর কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে। এটা আপনারা ট্রেলার দেখলেন। আমরা জানালা খুলে রেখেছিলাম। এখন দরজা খুলে দিলাম।"

 

কী বললেন মৌসম ?

কংগ্রেসে ফিরে মৌসম বলেন, "আমাকে সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস দলকে ধন্যবাদ জানাই। কংগ্রেস পরিবার ও গণি খান চৌধুরীর পরিবারের সদস্য হিসাবে আমি সম্মানিত। আমরা উত্তরাধিকারকে শক্তিশালী করতে চাই। গণিখান চৌধুরীর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের একতা দরকার। তাই, আমি কংগ্রেসে ফিরে এসেছি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছি। তৃণমূলের চেয়ারপার্সন মমতাদির কাছে আমার ইস্তফা পাঠিয়ে দিয়েছি। রাজ্যসভার ইস্তফাপত্রও তৈরি। সোমবার জমা দেব। আজ থেকে কংগ্রেসে যোগ দিলাম। কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করব। বাংলার মানুষ, মালদার মানুষ কংগ্রেসে বিশ্বাস করেন। কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন ও শান্তির মতাদর্শে বিশ্বাস করেন। গণিখান চৌধুরীও তাতে বিশ্বাস করতেন।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget