এক্সপ্লোর

CM Mamata Banerjee: ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা, 'শুক্র-শনিবার বিক্ষোভ কর্মসূচি..'

Mamata On Medicine Price Hike: ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক মমতার। 'বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয়। আমরা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করি। স্বাস্থ্য বিমাতেও জিএসটি চাপিয়ে দিয়েছে। একটা নতুন ধর্মকে আমদানি করতেই কি কেন্দ্রীয় সরকার আছে?', প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন,' আমি দেখছি, ৭৪৮টি ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। গরিব, সাধারণ মানুষ এই সব ওষুধ কেনে, হঠাৎ দাম বাড়িয়েছে। যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে চিকিৎসা করার, তাদেরই ওষুধের মূল্যবৃদ্ধি। অত্যাবশ্যকীয় ওষুধ, এমনকি প্যারাসিটামলেরও দাম বাড়িয়ে দিয়েছে', ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।'৬ তারিখ কিছু করব না, শুক্র-শনিবার এক ঘণ্টা ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি' । 

আরও পড়ুন,'তৃণমূল হইতে সাবধান' ! হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু..

একসঙ্গে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ছে! মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম একধাক্কায় ১ দশমিক সাত চার শতাংশ বাড়তে চলেছে। যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল, অ্যাসপিরিন, বাতের ওষুধ থেকে ক্যানসার, হৃদরোগের ওষুধও। মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের  দাম বেড়েছে! ১.৭৪ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়? ঘরে ঘরে থাকা প্যারাসিটামল,অ্যাসপিরিন কিংবা ব্যাক্টিরিয়া সংক্রমণ আটকানোর জন্য ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিন তো আছেই! সেই সঙ্গে অ্যানিমিয়া, ডায়াবিটিস, ক্য়ান্সারের ওষুধের দামও বাড়তে চলেছে! তালিকায় রয়েছে ভিটামিন, মিনারেলস এবং কিছু স্টেরয়েডও। 

এছাড়াও দাম বাড়তে চলেছে বাত, পক্স, হারপিসের ওষুধ। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, কৃমি, ম্যালেরিয়ার ওষুধ থেকে অ্য়ান্টিঅ্যালার্জি ও কাশির ওষুধ। এমনকী হৃদরোগ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশনেরও দাম বাড়ছে। মঙ্গলবার থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে। পয়লা এপ্রিল থেকেই বেড়েছে ওষুধ কেনার খরচ!অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম এক ধাক্কায় ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি অর্থাৎ NPPA-র তরফে MRP-র ঊর্ধ্বসীমা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের থেকে দাম বাড়ানোর জন্য আর আলাদা করে অনুমতি নিতে হবে না ওষুধ সংস্থাগুলোকে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget