এক্সপ্লোর

Midnapore: খড়্গপুরে চা চক্রে এসে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দিলীপ ঘোষের

Midnapore: রাজ্য সরকারকে তোপ দিলীপ ঘোষের। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ মমতা সরকারকে। কেন্দ্র সাহায্যের হাত বাড়ানোর জন্য তৈরি বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

বিশ্বজিৎ দাস, খড়গপুরঃ ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে এবার রাজ্য সরকারকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। খড়্গপুরের বগদা এলাকায় চা চক্রে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'শেখাওয়াতজি ভোটের সময় দুমাস ধরে ছিলেন এখানে। তাদের যদি সমাধানের ইচ্ছে থাকতো শেখাওয়াতজিয়ের সাথে দেখা করতে পারতেন। যখন জল উঠে আন্দোলন হয়, লেখালিখি হয় তখন সরকারের মনে পড়ে। দশ বছর ধরে একই রকম ঘটনা চলছে। আবার দেখবেন জল নেমে যাবে, বৃষ্টি থেমে যাবে, বন্যা চলে যাবে আবার সব কিছু চুপচাপ হয়ে যাবে। লোক চেঁচামেচি করছে, তাই দিদি কিছু লোক পাঠিয়ে টিভি মিডিয়াতে দেখিয়ে বলছে আমরা চেষ্টা করছি। সমাধান কি। সিপিএম চৌত্রিশ বছর ছিল। তার আগে কংগ্রেস ত্রিশ বছর ছিল। আপনাদের দশ বছর হয়ে গেল একটা সমস্যার সমাধান করতে পারলেন না। আপনারা ভাবুন কি করবেন। কেন্দ্র সরকার হাত বাড়িয়ে আছে ঠিক করার জন্য।'

মেদিনীপুরের সাংসদ আরও বলেন, 'দু'বছর ধরে যে ধরনের কোভিড পরিস্থিতি চলছে সাধারণ অসুখেরও চিকিৎসা হচ্ছে না। অনেক বয়স্করা সাধারণ চিকিৎসার জন্য মারা গেছেন। সময়মতো চিকিৎসা পাননি বলে। চিন্তা ভাবনা করে বদলি না করে আটকে রাখা উচিত। সেই কাজ করছে না। কাউকে জোর করে বদলি করে দিচ্ছে। তার পক্ষে অসুবিধা হচ্ছে। ডাক্তার টিচার এরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন। সেই জন্য তাঁদের বদলি বা তাঁদের মানসিকতা, তাঁদের সুবিধা-অসুবিধা অবশ্যই ভাবা উচিত।' 

রাজ্য সরকার এই কঠিন সময় কাজ করছে না বলেও জানান দিলীপবাবু। তিনি বলেন, 'অনেক পৌরসভা দু'বছর তিন বছর হয়ে গেছে। এতগুলো পৌরসভা বন্ধ রেখেছেন। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। সাধারণ সার্টিফিকেটের জন্য আমার কাছে মানুষ আসছেন। কাউন্সিলরের কাজ নেই, কাউন্সিলর নেই। মানুষের অসুবিধা হচ্ছে। এই যে লোকাল বডির নির্বাচন পঞ্চায়েত বা পৌরসভা সাধারণ মানুষকে সুবিধা দেয়ার জন্য। সরকারি টাকার খরচা এনাদের হাত দিয়ে হয়। সেটা না করে তারা আটকে রেখেছেন। উপনির্বাচন চাই। চার মাস হয়েছে তার মধ্যে উপনির্বাচন। সরকার তো চলছে, সরকার তো পড়ে যাচ্ছে না। খালি মুখ্যমন্ত্রী থাকতে হবে। যাইহোক গদি ধরে রাখার জন্য। ক্ষমতা ধরে রাখার জন্য তাদের চেষ্টা। মানুষের সমস্যা নিয়ে তাদের চিন্তা নেই। এই ধরনের রাজনীতি ঠিক নয়, আমরা তার বিরোধিতা করি।' 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget