এক্সপ্লোর

SSKM Molestation: পরনে ইউনিফর্ম, শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে নাবালিকাকে নির্যাতন SSKM-এ, CCTV তে চাঞ্চল্যকর ছবি

SSKM Hospital CCTV Footage: নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যায় অমিত মল্লিক। সেখানেই চলে চরম অত্যাচার। নাবালিকার হাজার চিৎকারেও রক্ষা পাওয়া যায়নি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : SSKM - এ নাবালিকা নিগ্রহের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের হাতে এসেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ । আর তাতেই চমকে ওঠা ছবি ধরা পড়েছে। নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালিয়েছে অভিযুক্ত ! SSKM কাণ্ডে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্ণিত করে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ক্যামেরায় একেবারে ইউনিফর্ম পরে ওই নাবালিকাকে নিয়ে যেতে দেখা গেছে ওই অভিযুক্তকে। যদিও, হাসপাতালের তরফে দাবি, হাসপাতালের কেউ নন অমিত মল্লিক।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে,  ইউনিফর্ম পরা অবস্থায় নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত অমিত মল্লিক। পুলিশ সূত্রে খবর, বুধবার SSKM হাসপাতালের OPD-তে ডাক্তার দেখাতে এসেছিল ওই নাবালিকা। OPD-র টিকিট করাতে গিয়েছিল তার মা। সেইসময়, দাদুর সঙ্গে বসেছিল সে। সেখানেই, নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যায় অমিত মল্লিক। সেখানেই চলে চরম অত্যাচার। নাবালিকার হাজার চিৎকারেও রক্ষা পাওয়া যায়নি।

এরপর, নাবালিকার মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে ফোন আসে। সেখানে, মায়ের গলা পেয়ে পুলিশের সাহায্য চায় সে। এই মুহূর্তে, শৌচাগার থেকে ছুটে পালায় অভিযুক্ত। ইতিমধ্যেই, ওই নাবালিকার মেডিকো লিগাল পরীক্ষা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ নিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ।  

যৌন নির্যাতনের পাশাপাশি সরকারি হাসপাতালে বেআইনিভাবে প্রবেশেরও অভিযোগ উঠেছে অমিত মল্লিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মূলত হাসপাতাল চত্বরে দালাল হিসেবে কাজ করত অমিত মল্লিক। রোগীদের প্রতারণা করাই ছিল তার অন্যতম কাজ। এমনকী, নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে সাধারণ পোশাকে না থেকে ইউনিফর্ম পরে থাকত সে।   

হাওড়ার উলুবেড়িয়া থেকে বীরভূমের মহম্মদবাজার!  একের পর এক সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে সামনে আসছে মারাত্মক সব অভিযোগ । তা নিয়ে তোলপাড়ের আবহেই এবার খাস কলকাতায় SSKM হাসপাতালে ১৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের মতো মারাত্মক অভিযোগ উঠল!  অভিযুক্ত অমিত মল্লিক NRS হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। সে আগে  শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত। এখন এনআরএসের কর্মী কীভাবে ইউনিফর্মে ঘুরে বেড়াচ্ছিলেন এসএসকেএমে , উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে, তাঁকে একদিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক। শুক্রবার তাঁকে পকসো আদালতে তোলা হবে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget