এক্সপ্লোর

Mithun Chakraborty: পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মিঠুন চক্রবর্তী, আজ পুরুলিয়ায় সভা

রাতে যাবেন বাঁকুড়ায়। কাল সেখানে কর্মসূচি রয়েছে মিঠুনের। গোটা সফরেই তাঁর সঙ্গে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

ব্রতদীপ ভট্টাচার্য: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিজেপি (BJP) কর্মীদের তাতাতে জেলা সফরে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ পুরুলিয়ায় (Purulia) সভা। সাংগঠনিক বৈঠকও করবেন মিঠুন। সকালে বার্নপুর থেকে রওনা হয়ে পুরুলিয়া শহরে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপি নেতা (BJP)। রাতে যাবেন বাঁকুড়ায় (Bankura)। কাল সেখানে কর্মসূচি রয়েছে মিঠুনের। গোটা সফরেই তাঁর সঙ্গে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

রাজ্যে এসেছেন মিঠুন: গতকালই এ রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে, ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি। কাল পুরুলিয়ায় সভা। সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুনকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

ট্রাম্পকার্ড মহাগুরু: পঞ্চায়েত ভোটে বিজেপির ট্রাম্পকার্ড মহাগুরু! লক্ষ্য ব্লকস্তরে সংগঠনকে মজবুত করা। সেই লক্ষ্যেই দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে ৫ জেলায় ঘুরবেন তিনি। করবেন সাংগঠনিক সভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক পুজোর মুখে কলকাতায় এসেছিলেন ‘বাঙালি বাবু’। করেছিলেন একাধিক পুজোর উদ্বোধন। জনসংযোগ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গেও। তার ঠিক, দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন।

কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী। বুধবার থেকে শুরুর হবে মহাগুরুর সফর। ওইদিন সাংগঠনিক সভা করবেন পুরুলিয়ায়। বৃহস্পতিবার বাঁকুড়া। শুক্রবার বিষ্ণুপুর। শনিবার আসানসোলে সভা করবেন তিনি। রবিবার মিঠুন চক্রবর্তী সভা করবেন অনুব্রত-গড় বীরভূমে।

সারদার টাকা ফেরালেন মিঠুন: উল্লেখ্য, সারদার থেকে নেওয়া টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর আইনজীবীর দাবি, আজ ইডি অফিসে গিয়ে তিনি ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন। জন্মদিনে কি সারদা-কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা মিঠুন চক্রবর্তীর? অভিনেতা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুনের আইনজীবীর দাবি, মঙ্গলবার সকালে ইডির অফিসে গিয়ে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন তিনি। 

সারদার থেকে কত টাকা নিয়েছিলেন মিঠুন? তাঁর আইনজীবীর দাবি, সারদার একটি চ্যানেলে অনুষ্ঠানের জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু, সারদার তরফে তাঁকে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়। এই আয়ের উপর কর দেন মিঠুন। সেই অংশটা বাদ দিয়ে বাকি টাকা তিনি ফেরত দিলেন বলে দাবি মিঠুনের আইনজীবীর। 

সারদাকাণ্ডে এর আগে দু’বার মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তখনই মিঠুন টাকা ফেরত দিতে চান। সেই মতো তিনি ইডির কাছে লিখিত ভাবে আবেদনও জানান বলে দাবি তাঁর আইনজীবীর। সেই আর্জি মেনে নেয় ইডি। তারপর এ দিন সারদার থেকে নেওয়া টাকা ফেরত মিঠুনের।   

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget