এক্সপ্লোর

Durga Puja 2022: ঐতিহ্যের ৫৪ বছর, তিলোত্তমার বুকেই এ বার রাজস্থানের শিশমহল, সৌজন্যে মহম্মদ আলি পার্ক

Muhammad Ali Park: বাংলার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তি এ বছর বাড়তি পাওনা উৎসবপ্রেমী মানুষের। তাই একমা আগেই পুজো শুরুর ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বিশেষ চারটি দিনের জন্য সারা বছর মুখিয়ে থাকা। বাঙালির সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক এমনই (Durga Puja 2022)। কিন্তু অতিমারির প্রকোপে গত দু’বছর সেই বন্ধন আলগা হয়েছিল খানিকটা। কিন্তু উৎসাহে খামতি নেই এ বছর। কেনাকাটা, প্রস্তুতি চলছে জোর কদমে। পিছিয়ে নেই শহরের তাবড় পুজো কমিটিগুলিও। শহরের অন্যতম জনপ্রিয় পুজো, মহম্মদ আলি পার্কে (Muhammad Ali Park) এ বার দেবী অধিষ্ঠিত হবেন আস্ত শিশমহলে (Mirror Palace)।  

রাজস্থানের শিশমহল এ বার কলকাতায়

বাংলার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তি এ বছর বাড়তি পাওনা উৎসবপ্রেমী মানুষের। তাই একমাস আগেই পুজো শুরুর ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আনুষ্ঠানিক ভাবে ঢাকে কাঠি পড়তে বাকি মাত্র এক সপ্তাহ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মহম্মদ আলি পার্কের পুজোয়। জমকালো প্যান্ডেল তো রয়েইছে, মণ্ডপসজ্জার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে সেখানে।

মহম্মদ আলি পার্কের পুজোর এ বছর ৫৪ বছর পূর্তি। সেই উপলক্ষে রাজস্থানের শিশমহলের আদলে গড়ে তোলা হচ্ছে প্যান্ডেল। ইংরেজিতে যা মিরর প্যালেস নামে পরিচিত, তার টানে প্রতিবছর দেশ-বিদেশের মানুষ ছুটে যান রাজস্থানে। তিলোত্তমাবাসীকে এ বার নিজের শহরেই সেই শিশমহল উপহার দিচ্ছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। মূল্যবান পাথর, কাচ, কারুকাজ করা ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। তাতে শেষ মুহূর্তের পরশ ছোঁয়াতে ব্যস্ত শিল্পীরা।

আরও পড়ুন: Partha Chatterjee: দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন পার্থ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব জেলেই কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

মহম্মদ আলি পার্ক পুজো কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্রকুমার শর্মা জানিয়েছেন, কলকাতা থেকেও বহু মানুষ রাজস্থান বেড়াতে যান। কিন্তু নানা কারণে গত দু’বছর বেড়াতে যাওয়া হয়নি তাঁদের। তাই কলকাতায় বসেই শিশমহল প্রত্যক্ষ করার অনুরোধ পেয়েছিলেন তাঁরা। তাই রাজস্থানের বিগত দিনের সেই সংস্কৃতি এবং ঐতিহ্যকেই তুলে আনা হচ্ছে শহরে। এখনও পর্যন্ত যে ভাবে কাজ চলছে, তাতে প্যান্ডেলে ঢুকে রাজকীয় পরিবেশে প্রবেশের অনুভূতি হতে বাধ্য বলে জানিয়েছেন সুরেন্দ্রকুমার।

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্যান্ডেলে

মহম্মদ আলি পার্ক পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা জানিয়েছেন, হাজার হাজার কাচের প্রতিফলন, মণ্ডপ এবং আলোকসজ্জা প্রাণবন্ত করে তুলবে প্যান্ডেলকে। রাজস্থানের ঐতিহাসিক প্রাসাদের ইতিহাস পুনরুজ্জীবিত হয়ে উঠবে শহর কলকাতার বুকে। প্যান্ডেলে এমন সব চিত্র এবং শিল্পকর্ম থাকছে, যা মানুষকে বিস্মিত এবং মুগ্ধ করবে। কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্কের পুজো। ১৯৬৯ সাল থেকে এই পুজো হয়ে আসছে। তাই শিশমহলের টানে এ বছরও সেখানে দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশাবাদী পুজো কমিটি।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget