এক্সপ্লোর

Mukul Roy: 'মুকুল রায় বিজেপিতেই আছেন', বিধানসভার অধ্যক্ষর ঘরে শুনানিতে দাবি আইনজীবীর

Hearing on Mukul Roy:এ ব্যাপারে বিজেপির আইনজীবী জানিয়েছেন, আইনগতভাবে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হবে। এ ব্যাপারে  আগামী ৩ জানুয়ারি পরবর্তী শুনানি।

কলকাতা: ‘মুকুল রায় (Mukul Roy) এখনও বিজেপিতেই (BJP) আছেন, তিনি দলবদল করেননি’। বিধানসভার অধ্যক্ষের (West Bengal Assembly Speaker) ঘরে শুনানিতে (Hearing) দাবি মুকুল রায়ের আইনজীবীর। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনের মামলার শুনানিতে এ কথা জানান তাঁর আইনজীবী। এ ব্যাপারে বিজেপির আইনজীবী জানিয়েছেন, আইনগতভাবে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হবে। এ ব্যাপারে  আগামী ৩ জানুয়ারি পরবর্তী শুনানি।


Mukul Roy: 'মুকুল রায় বিজেপিতেই আছেন', বিধানসভার অধ্যক্ষর ঘরে শুনানিতে দাবি আইনজীবীর

উল্লেখ্য, বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্য়াগ বিরোধী আইন প্রয়োগের আর্জি জানিয়ে অধ্যক্ষর কাছে আর্জি জানিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মুকুল রায়। ভোটের পর তিনি ফের তাঁর পুরানো দল তৃণমূলে যোগ দেন। এরপর তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিজেপি। গত ১৭ জুন মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্যে মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অম্বিকা রায়।

শুক্রবার কৃষ্ণনগর উত্তরের বিধায়কের আইনজীবীরা অধ্যক্ষের কাছে একটি পিটিশন জমা দেন। সূত্রের খবর, পিটিশনে দাবি করা হয়েছে,মুকুল রায় বিজেপিতে আছেন। কখনও তৃণমূলে যাননি। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। মাথার ঠিক ছিল না। সেই সময় তিনি হয়তো কোনও কর্মসূচিতে গিয়েছেন। তবে সবটাই ছিল সৌজন্যমূলক। তিনি কোনও দল বদল করেননি।


Mukul Roy: 'মুকুল রায় বিজেপিতেই আছেন', বিধানসভার অধ্যক্ষর ঘরে শুনানিতে দাবি আইনজীবীর

২০২১-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে, গত ১১ জুন, তৃণমূল ভবনে দেখা গিয়েছিল তাঁকে।সেদিন তৃণমূল ভবনে মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরই প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে দাবি করা হয়,মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন। দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক।টানাপোড়েনের জল গড়ায় আদালত অবধি। এরই মধ্যে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হন মুকুল রায়। তারও বিরোধিতা করে বিজেপি।শুক্রবার বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে মুকুল রায়ের আইনজীবীরা যে পিটিশন জমা দেন, তাতে দাবি করা হয়,মুকুল রায় বিজেপিতে আছেন। কখনও তৃণমূলে যাননি।

অধ্যক্ষের উপস্থিতিতেই এই বয়ানের বিরোধিতা করেন বিরোধী দলনেতার আইনজীবীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
Rahul Gandhi: পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget