এক্সপ্লোর

Mukul Roy: অপূর্ণ রইল ইচ্ছে, ব্যর্থ মিশন দিল্লি, খালিহাতেই ফিরছেন মুকুল

Mukul Roy Returns: কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি।

কলকাতা: মিশন দিল্লি ব্যর্থ, ১২ দিনের মাথায় খালি হাতেই ফিরছেন মুকুল রায় (Mukul Roy)। ১৭ এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে তাঁর অন্তর্ধান নিয়ে তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা। দিল্লিতে গিয়ে মুকুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, কৈলাস বিজয়বর্গীয় এবং অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন।

কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি

শুধু তাই নয়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মুকুল (BKJP)। তাঁর দিল্লি-সফর বাংলার রাজনীতিতে প্রভাব ফলবে বলে দাবি করেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। কিন্তু কার্যক্ষেত্রে মুকুলের কোনও ইচ্ছাই পূরণ হয়নি। তাই ১১ দিন পর, দিল্লি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে মুকুলকে (TMC)। 

মুকুল আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন বলে সর্বপ্রথম দাবি করেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। জানান, ১৭ এপ্রিল সন্ধেয় সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে দু'জন নিয়ে যান। তার পর থেকেই আর মুকুলের কোনও খোঁজ মিলছে না। থানায় অভিযোগও জানান শুভ্রাংশু। কিন্তু তার পরই কলকাতা বিমানবন্দরে মুকুলের পৌঁছনোর খবর মেলে। বিমানে চেপে সটান দিল্লি উড়ে যান মুকুল। 

আরও পড়ুন: Abhijit Gangopadhyay : 'মাথায় বন্দুক ঠেকালেও থামব না' থেকে ‘ঢাকি সমেত বিসর্জনের’ হুঁশিয়ারি! দুর্নীতি মামলায় আর কী কী বলেছেন বিচারক গঙ্গোপাধ্যায়?

 হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন মুকুল, তা বনিয়ে জল্পনার মধ্যেই দিল্লির হোটেল থেকে এবিপি আনন্দের কাছে মুখ খোলেন মুকুল। জানান, বিজেপি-তে ফিরতে চাইছেন তিনি। প্রধানমন্ত্রী, শাহ, নাড্ডাদের সঙ্গে কথা বলবেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি থকে ফের তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলেও দাবি করেন। এমনকি প্রকাশ্যে তৃণমূলের সমালোচনাও করেন তিনি।

যদিও বাবা অসুস্থ, মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই দাবি করেন শুভ্রাংশু। জানান, তিন-চার বছর আগের সমস্ত স্মৃতি হারিয়েছেন মুকুল। তাঁর অসুস্থতার সুযোগ নিয়ে কয়েক জন রাজনীতি করছেন। মুকুলের ডিমেনশিয়া আছে বলেও জানা যায়। সংবাদমাধ্যমে তাঁর অসংলগ্ন বয়ান নিয়ে মুকুলের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও মুকুল জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। নিজের ইচ্ছেতেই দিল্লি রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন। 

মুকুলের থেকে দূরত্ব বজায় রাখছে তৃণমূল-বিজেপি, দুই দলই

তার পর থেকে দিল্লিতেই ছিলেন মুকুল। কিন্তু বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বা তাঁকে দলে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে বলে শোনা যায়নি এই কয়েক দিনে। বরং তৃণমূল এবং বিজেপি, বাংলায় দুই দলই কার্যত মুকুলের দায় ঝেড়ে ফেলেন। দলত্যাগ করায় মুকুলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুম দার। অন্য দিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুলরে বিজেপি বিধায়ক বলেই উল্লেখ করেন।

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget