এক্সপ্লোর

Omicron: ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, ১০টি রাজ্যে পাঠানো হচ্ছে মাল্টি-ডিসিপ্লিনারি টিম

Omicron Update: ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়ায় কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে? এই নিয়েই পরামর্শ দেবে কেন্দ্রের পাঠানো মাল্টি ডিসিপ্লিনারি টিম।

কলকাতা: দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র (Government of India)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ১০টি রাজ্যে পাঠানো হচ্ছে মাল্টি-ডিসিপ্লিনারি টিম (Multi-Disciplinary Team)। বাংলা ছাড়াও এই তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পাঞ্জাব। সূত্রের খবর, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা নিয়ে পরামর্শ দেবে কেন্দ্রের পাঠানো মাল্টি ডিসিপ্লিনারি টিম। করোনা শুরুর সময়েও কেন্দ্রের তরফে একইভাবে বিভিন্ন রাজ্যে মাল্টি ডিসিপ্লিনারি টিম পাঠানো হয়েছিল। 

বড়দিনের উৎসবের মাঝে বাড়ল করোনা উদ্বেগ (Corona Scare)। ওমিক্রন (Omicron) আক্রান্ত রাজ্যের আরও একজন। আর চিন্তা বাড়াচ্ছে যে তথ্য, তা হল ওই আক্রান্তের কোনও বিদেশযাত্রার (International Travel History) প্রাথমিক তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওমিক্রনে যিনি আক্রান্ত হয়েছেন তিনি কলকাতার (Kolkata) একটি মেডিক্যাল কলেজের (Medical College) পড়ুয়া।

কিছুদিন আগে সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা (Corona Test) করিয়েছিলেন তিনি। যেখানে রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ হয়েছেন জানতে পেরে কৃষ্ণনগরের বাড়িতে চলে যান ওই পড়ুয়া। এদিকে, সন্দেহ বাড়ায় ওই পড়ুয়ার নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং-এর (Genome Sequencing) জন্য পাঠানো হয়। যেখানেই ধরা পড়ে ওই পড়ুয়া ওমিক্রনে আক্রান্ত। বর্তমানে কেমন আছেন ওই পড়ুয়া? কলকাতা মেডিক্যালে ওমিক্রন আক্রান্ত পড়ুয়া ভর্তি বেলেঘাটা আইডি-তে। সকালে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই পড়ুয়া আপাতত উপসর্গহীন, স্বাভাবিকের থেকে বেশি রক্তচাপ। ওই পড়ুয়া কাদের সংস্পর্শে এসেছেন, তা জানার চেষ্টা চলছে। আবাসিক ওই পড়ুয়া যে হস্টেলে থাকতেন, সেখানেও নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death) ও আক্রান্তের (Daily Case) সংখ্যা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৬৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৪। 

আরও পড়ুন: Alipurduar News: আলিপুরদুয়ারে সীমান্তে কংক্রিটের দেওয়াল তুলছে ভুটান! অভিযোগে সরব স্থানীয়রা

 

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Cyclone Alert: ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget