এক্সপ্লোর

Municipal Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ৬ জায়গায় ED -র হানা, বেলেঘাটার ২ জায়গায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি

Municipal Recruitment Scam ED Raid In Kolkata: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কলকাতা: ৩ সপ্তাহের মধ্য়ে দ্বিতীয়বার!১০ অক্টোবর - সুজিত বসুর অফিসে হানা, ২৮ অক্টোবর - ৬ জায়গায় তল্লাশি। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।মঙ্গলবার মোট ৬ জায়গায় চলল তল্লাশি।

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গিয়েছে..' ! বিস্ফোরক গিরিরাজ , SIR নিয়ে মমতা-সহ বিরোধীদের আক্রমণ

বারবার ডেকে সাড়া না পেয়ে, তালা ভাঙার চেষ্টা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা

বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে, বারবার ডেকে সাড়া না পেয়ে, তালা ভাঙার চেষ্টা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ইডির তরফ থেকে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছিল পুর নিয়োগ দুর্নীতির কেসে। সেই তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এবং তল্লাশি অভিযান চালানোর পর তারা বিভিন্ন জায়গা থেকে যা উদ্ধার করেছিল, সেই সূত্র ধরে বিভিন্ন তথ্যপ্রমাণকে সামনে রেখে কোথায় কোথায় টাকা গিয়েছে, এবং কোন কোন অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে, সেই বিষয়গুলো জানার জন্যই এই তল্লাশি অভিযানের প্রক্রিয়া চালানো হচ্ছে। 

দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান 

পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে ১০ অক্টোবর, দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, তাঁর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ-বার-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ED অফিসাররা। আর মঙ্গলবার সকালে বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডের এই বাড়িতে হানা দেন তাঁরা। এখানেই থাকেন ব্যবসায়ী দুই ভাই বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরী। ED-র অফিসাররা সেখানে পৌঁছতেই তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি।

ED-র অফিসাররা সেখানে পৌঁছতেই তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি!

বাড়ির মেন গেট ভিতর থেকে তালাবন্ধ ছিল।বেশ কয়েকবার ডাকাডাকি করেন ED অফিসাররা।কারও সাড়া না পেয়ে প্রথমে পাথর দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন তাঁরা।কিন্তু, পরে জানতে পারেন পাশেই রয়েছেন ওই বাড়ির নিরাপত্তারক্ষী। এরপর তাঁকে ডেকে এনে তালা খোলা হয়। এরপর ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারীরা।পুর নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইডির হানা। 

ফ্ল্যাটেও হানা

বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের এই যে বাড়ি, ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোড, এই বাড়িতে দুই ভাই থাকেন এবং মূলত যেটা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে এখানে রণজিৎ চৌধুরী নামে যিনি থাকেন, তার কনস্ট্রাকশনের ব্যবসা আছে। ব্যবসায়ীদের বাড়ির পাশাপাশি, কাছেই তাঁদের ফ্ল্যাটেও হানা দেয় ED। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget