এক্সপ্লোর

Murshidabad Bad Road: বেহাল রাস্তায় বিপত্তি, নবগ্রামে উল্টে গেল পড়ুয়া বোঝাই টোটো

Murshidabad News: মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসণ্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম সড়কটি বর্তমানে একাধিক খানাখন্দে পরিণত হয়েছে মরণফাঁদে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাস্তা যেন মরণফাঁদ। মুর্শিদাবাদের নবগ্রামে উল্টে গেল পড়ুয়া বোঝাই টোটো। ক্যারাটে প্রশিক্ষক হজরত আলি মল্লিক খারাপ রাস্তার ছবি তুলছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। বেসরকারি স্কুলের ১২ জন পড়ুয়াকে নিয়ে পলসণ্ডা মোড়ের দিক থেকে বড়বাথানের দিকে যাচ্ছিল টোটো। নবগ্রামে পলসণ্ডা-লালবাগ সদরঘাট রাজ্য সড়কে টোটো উল্টে যায়। স্থানীয়দের দাবি, ১২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী ১৪ কিলোমিটার রাজ্য সড়কের বেশিরভাগ অংশ বেহাল। পূর্ত দফতরের এই রাস্তা দীর্ঘ কয়েক বছর সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রায়ই দুর্ঘটনা ঘটে। 

মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসণ্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম সড়কটি বর্তমানে একাধিক খানাখন্দে পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিন এই রাস্তায় স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, গাড়ি চালক এমনকি পর্যটকরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তাটি ধরে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন—স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, ব্যাঙ্ক, কিরীটেশ্বরী মন্দির ও গ্রাম পঞ্চায়েত অফিসে যাতায়াত করতে হয় স্থানীয়দের। অথচ রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল তো বটেই, পায়ে হাঁটাও হয়ে উঠেছে দুর্বিসহ। বড় বড় গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে, ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও প্রশাসনের তরফ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার গর্ত ভরতে মাঝেমধ্যে ইট বা ভাঙা রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, কিন্তু দু-এক দিনের মধ্যেই তা উঠে গিয়ে পুনরায় বিপজ্জনক হয়ে উঠছে রাস্তা। রাস্তার এই অবস্থা নিয়ে স্থানীয় মানুষ, ব্যবসায়ী, এবং গাড়ি চালকরা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। আজ সকাল থেকে খোয়া ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। 

টোটো উল্টে যাওয়ার ছবি পোস্ট করে গতকাল মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডল পোস্টে অমিত মালব্য লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলার ছোট ছোট শিশুরা তাঁর ভয়াবহ দুঃশাসনের জন্য চূড়ান্ত মূল্য দিচ্ছে। বাড়িতে তৈরি বোমা হামলা থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার ভয়াবহ ঘটনা। আর এখন ভাঙা, অবহেলিত রাস্তার কারণে শিশুরা আহত হচ্ছে। এটাই তাঁর ভুল জায়গায় থাকা ধর্ম নিরপেক্ষতার আসল মূল্য। জনগণ দেখছে, এবং ২০২৬ সালে পরাজয় অনিবার্য। মুখ্যমন্ত্রীকে আক্রমণ অমিত মালব্যর। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget