এক্সপ্লোর

Murshidabad News: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আশঙ্কাজনক ২ স্কুলপড়ুয়া..

Murshidabad Bomb Blast Student Injured: মুর্শিদাবাদের লালগোলায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্রী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে..

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের বোমাবিদ্ধ শৈশব, এবার মুর্শিদাবাদের লালগোলায়। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম ২ স্কুলপড়ুয়া। গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্রী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। পরিত্যক্ত বাড়িতে কীভাবে এল বোমা? তদন্তে পুলিশ। 

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, কী কারণে রাখা ছিল বোমা ?

 লালগোলা থানার নসীপুর দিয়ার এলাকায়  পরিতক্ত বাড়িতে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশকে। পুলিশ ওই ছাত্রছাত্রীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়  জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও জরুরী বিভাগের কর্তব্যরত  চিকিৎসক  মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ওই স্থানে কী কারণে রাখা ছিল বোমা ? তদন্ত শুরু করেছে লালগোলা থানা পুলিশ।

গত বছর পূর্ব মেদিনীপুরে বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ

গত বছর পূর্ব মেদিনীপুরে   খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী।  প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের পূর্বাভাস, আপনার জেলায় কতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ?

ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা

গত বছরের ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ। সেই বিস্ফোরের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদেহগুলো। বিস্ফোরণের তীব্রতায় পুকুরে গিয়ে পড়ে মৃতদেহ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। এক বছর পর পূর্ব মেদিনীপুরেরই কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনিবাবে মজুত বাজিতে বিস্ফোরণের তীব্রতা মনে করাল এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের সেই ছবি। এগরায় বিস্ফোরণের পর বিতর্কের মুখে তৎপর হয় প্রশাসন। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget