এক্সপ্লোর

Murshidabad: স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ, মুর্শিদাবাদের ডিআই অফিসে সিআইডি

Recruitment Scam: মুর্শিদাবাদের বর্তমান ডিআই অমরকুমার শীল ও প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। যে শিক্ষকের নিয়োগপত্র জাল করে চাকরি করছিলেন অনিমেষ তিওয়ারি, তাঁকেও তলব। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সুতির স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের (Murshidbad) ডিআই অফিসে সিআইডি। ৪ ঘণ্টা পার, মুর্শিদাবাদের ডিআই অফিসে (DI Office)  সিআইডি-র ৩ সদস্যের প্রতিনিধিদল।বাবার স্কুলে অন্যের নিয়োগপত্র জাল করে ছেলের বিরুদ্ধে চাকরির অভিযোগ। মুর্শিদাবাদের বর্তমান ডিআই অমরকুমার শীল ও প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। যে শিক্ষকের নিয়োগপত্র জাল করে চাকরি করছিলেন অনিমেষ তিওয়ারি, তাঁকেও তলব করা হয়েছে। 

সুতির স্কুলে নিয়োগ দুর্নীতি: বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের গোথা এ রহমান হাইস্কুলের ঘটনায় CID-কে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। DIG-CID'র নেতৃত্বে বিশেষ দল গঠন করে চলবে তদন্ত। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গোথা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক হলেন আশিস তিওয়ারি। একই স্কুলে ভূগোলের শিক্ষক তাঁর ছেলে, অনিমেষ তিওয়ারি। অভিযোগ, অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পেয়েছেন অনিমেষ।

এই মামলার প্রেক্ষিতে, দিনকয়েক আগে  হাইকোর্ট নির্দেশ দেয় আপাতত স্কুলে প্রবেশ করতে পারবেন না অনিমেষ। কোনও বেতনও পাবেন না তিনি। এই ঘটনায়, স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 'জেলা স্কুল পরিদর্শকরা যুক্ত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। একজন ভুয়ো শিক্ষক ২-৩ বছর ধরে চাকরি করছেন, বেতন পাচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকরা না জানলে কীভাবে তা সম্ভব?'. বর্তমান জেলা স্কুল পরিদর্শককে FIR দায়েরের নির্দেশ দেয় আদালত।

পাশাপাশি, ২০১৬'র পর থেকে, যা নিয়োগ হয়েছে, তার সব নথি, তাঁদের কাছে আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য় প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি জানান, তদন্তের স্বার্থে যাঁকে প্রয়োজন, তাঁকেই হেফাজতে নিতে পারবে CID। ঘটনার তদন্তে ২ সপ্তাহের মধ্যে CID'কে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, সিবিআই যেহেতু নিয়োগ দুর্নীতির তদন্ত করছে, তাই এই মামলাতেও সিবিআই তদন্তের দাবি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতে বিচারপতি বলেন, 'সিবিআই যেহেতু অনেকগুলি মামলার তদন্ত করছে, আর এটা যেহেতু আলাদা রকমের অভিযোগ, তাই এক্ষেত্রে সিআইডি তদন্ত করুক।' প্রয়োজন পড়লে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Bhangar Clash: ISF-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, বোমাবাজির অভিযোগ দুই দলের বিরুদ্ধে

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget