এক্সপ্লোর

Murshidabad News: অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ

অভিযোগ, বাধা দেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। রোগিণীকে নিয়ে বেরনোর চেষ্টা করলে রাস্তা আটকানোর অভিযোগ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পর মুর্শিদাবাদের সালার। অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ। কিডনির সমস্যায় ভুগছিলেন সালারের বাসিন্দা চাঁদতারা বিবি। গতকাল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতায় রেফার করা হলে, পরিচিত অ্যাম্বুল্যান্স চালককে ডাকে রোগিণীর পরিবার। অভিযোগ, বাধা দেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। রোগিণীকে নিয়ে বেরনোর চেষ্টা করলে রাস্তা আটকানোর অভিযোগ। অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালানোর অভিযোগ। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগিণীর মৃত্যু হয় বলে দাবি করে পরিবার। ৩ অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। এর আগে ১৪ মে মর্মান্তিক ছবি ধরা পড়ে কালিয়াগঞ্জে। শববাহী গাড়ি না পেয়ে শিশুর মৃতদেহ ব্যাগে নিয়ে ২০০ কিমি পাড়ি দেন বাবা।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পর মুর্শিদাবাদের সালার। শববাহী গাড়ি চালকের পর এবার অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরির জেরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। দফায় দফায় অ্যাম্বুল্যান্স আটকানো, ভাঙচুরের পাশাপাশি রোগিণীর পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সালার থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

একজনের সন্তান-শোক। আরেকটি পরিবার মাকে হারিয়েছে। জায়গা আলাদা হলেও, ঘটনাক্রম কার্যত এক। কোথাও শববাহী গাড়ি, কোথাও আবার অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। মাঝে মাত্র ২ দিনের ব্যবধান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ছবি ফিরল সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। 

অ্যাম্বুল্যান্স নিয়ে টানাপোড়েনের জেরে মৃত্যু হল রোগিণীর। পরিবার সূত্রে খবর, কিডনির অসুখে ভুগছিলেন সালারের মাধাইপুরের বাসিন্দা ওই মহিলা। সোমবার ভর্তি করা হয় সালার ব্লক হাসপাতালে। রোগিণীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় রাতে কলকাতায় রেফার করা হয়। পরিবারের অভিযোগ,চেনা অ্যাম্বুল্যান্স চালককে ডেকে আনায়, হাসপাতাল চত্বরে দাঁড়ানো অ্যাম্বুল্যান্স চালকরা বাধা দেন।

রোগী সমেত অ্যাম্বুল্যান্সকে হাসপাতালেই আধঘণ্টা আটকে রাখা হয়। মৃতের ছেলে শাকিব আলি বলছেন, ৩০ মিনিট পর্যন্ত আটকানো হয়। ঝুট-ঝামেলা করে। অনেক কথা বলে যে, কেন নিয়ে যাবে অন্যজন এসে। আমাদের লাইন আছে। নামাতে দিচ্ছে না। বলে, লাশের পয়সা আমরা ভরে দেব, যদি মারা যায়। আমরা বলছি, হাতে-পায়ে ধরলাম।

এখানেই শেষ নয়। অভিযোগ, এরপর হাসপাতাল থেকে ৩ কিলোমিটার কুলুরি মোড়ে ফের আটকানো হয় অ্যাম্বুল্যান্স। রাস্তায় আড়াআড়ি গাড়ি দাঁড় করিয়ে, গার্ড রেল দিয়ে আটকে রোগিণীর ছেলেদের মারধরও করা হয় বলে অভিযোগ। 

পরিবারের দাবি, এই টানাপোড়েন চলাকালীন অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় রোগিণীর। অ্যাম্বুল্যান্স চালকদের ‘দাদাগিরি’র জের, রেফার করার ২ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু

সালার থানায় ৩ অ্যাম্বুল্যান্স চালকের নামে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্তরা পলাতক। অন্যদিকে, ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

বিরোধীদের নিশানায় তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, রাজ্যজুড়ে অ্যাম্বুল্যান্স দুর্নীতির জাল...যা ইচ্ছে ভাড়া নিচ্ছে...প্রতিটি হাসপাতালে অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট থেকে তৃণমূল কাটমানি খাচ্ছে। 

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, এর আগে গত শনিবার উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয় চারমাসের শিশুর। শববাহী গাড়ি চালকের দাবি মতো টাকা দিতে না পারায়, সন্তানের দেহ ব্যাগে পুরে ২০০ কিলোমিটার পথ পাড়ি দেন কালিয়াগঞ্জের অসহায় বাবা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে এবার সামনে এল সালারের ঘটনা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget