এক্সপ্লোর

Hazarduari: চার মাস পর পর্যটকদের জন্য খুলল হাজারদুয়ারি

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তালা পরে যায় হাজারদুয়ারীতে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: করোনার দ্বিতীয় ঢেউ সামলে চার মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল হাজারদুয়ারি। লাগামহীন করোনার ভাইরাসের সংক্রমণের জেরে প্রায় ৪ মাস বন্ধ ছিল অন্যতম পর্যটন ক্ষেত্রে। আজ কেন্দ্রের সমস্ত অধীনস্থ স্মৃতিসৌধ ও প্রদর্শনী শালা খুলে দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তালা পরে যায় হাজারদুয়ারীতে। ফিরে আসে ২০২০-এর মার্চ মাসের খাঁ খাঁ করা সেই ছবিটা। পর্যটকদের ভিড় এড়াতে রাতারাতি বন্ধ হয়ে যায় ঐতিহাসিক সৌধগুলি। অবশেষে মঙ্গলবার থেকে হাজারদুয়ারি খুলল। তবে রাজ্যে একাধিক করোনা বিধিনিষেধ থাকায় ছবিটা কার্যতই অন্যরকন। এদিন হাজারদুয়ারিতে পর্যটক সংখ্যা ছিল হাতে গোনা। 

ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের দ্বার বন্ধ হওয়ার সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল হাজারদুয়ারি সংলগ্ন দোকানগুলি। পর্যটক নেই, ঝাপ বন্ধ ছিল সমস্ত দোকানের, তবে নতুন করে হাজারদুয়ারি খোলায় আবার নতুন করে ব্যবসায় আশার আলো দেখছেন দোকানদার ও ব্যবসায়ীরা। সামনেই আসছে উৎসবের মরশুম। সুদিন ফিরবে বলেই আশা তাঁদের। পাশাপাশি দুর্দিন কাটিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে করোনা কাঁটায় মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পও।

তবে করোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় এবারও বন্ধ থাকছে কৌশকী আমাবস্যায় তারাপীঠের মন্দির। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে মন্দির। ৬ দিন মন্দির বন্ধ থাকলেও মায়ের নিত্যপুজো হবে নিয়ম মেনে। এ দিন  তারাপীঠে কৌশিকী আমাবস্যা নিয়ে মন্দির কমিটি, হোটেল মালিক, অটো ইউনিয়নদেরকে নিয়ে  বৈঠকে করলেন প্রশাসন। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন  জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ আধিকারিক নগেন্দ্র ত্রিপাঠী, ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, তারাময় মুখ্যপাধ্যায় মন্দির কমিটি সভাপতিসহ আরও অনেকে।

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
Chorbagan stampede: ২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট
২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট

ভিডিও

Chorbagan Incident Update: চোরবাগানকাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে বিশেষ তদন্তকারী দল
Awas Yojana: ''এই প্রকল্পে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হবে'', আবাস যোজনা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Chorbagan News |
Weather News: আগামী সপ্তাহে অন্ধ্র উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ, প্রভাব কাটলেই রাজ্যে কমবে তাপমাত্রা
Birbhum News: বীরভূমের মাড়গ্রামে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ৭ | Durga Puja | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget