এক্সপ্লোর

CV Ananda Bose: 'মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত..', রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের !

Governor On Murshidabad Waqf Protest: ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের, কী সুপারিশ করেছেন তিনি ?

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের। ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট।

আরও পড়ুন, ''শাঁখা সিঁদূর পরেছিস কেন ? খুলে ফেল..'' উদাহরণ টেনে বিস্ফোরক দাবি সুকান্তর, 'মুর্শিদাবাদ ও কাশ্মীর কোথাও যেন একাকার' !

 'মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ। প্রশাসনিক ব্যর্থতা এ-ক্ষেত্রে তদন্ত করতে হবে। পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নজরদারি বাড়ানো। 'যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ'। রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ।

'বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ। এখনও মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ। মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র', রিপোর্ট রাজ্যপালের। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় BSF পোস্টের সুপারিশ রাজ্যপালের।

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্য়বস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল।  আগে থেকে গোয়েন্দা তথ্য় ছিল, তারপরও রাজ্য় সরকার পদক্ষেপ নিতে ব্য়র্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল।সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ। জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্য়ে লুকোতেও দেখা যায়। বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল।

 সেই দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। সাবজেক্টেই স্পষ্ট লেখা ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্য়বস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য় ছিল, চাপা টেনশনও ছিল তারপরও রাজ্য় সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্য়র্থ হয়েছিল এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল।

হিংসার ধরণ দেখে মনে হয়েছে তা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। ধর্মীয় মৌলবাদীদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে। সেখানে একটি পয়েন্টে এও বলা হয়েছিল, পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল, এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়ে গেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য় পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল। তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য় BSF অথবা CRPF-এর ক্য়াম্প তৈরির দাবি জানিয়েছিল।

সেরা শিরোনাম

Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget