এক্সপ্লোর

Murshidabad News: পুরভোটের আগে মুর্শিদাবাদে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে ফ্লেক্স পোড়ানোর অভিযোগ তৃণমূলের

Murshidabad Municipal Election 2022: মুর্শিদাবাদ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী  বিজয় চৌধুরী অভিযোগ করেন,মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির ছবি দেওয়া পোস্টার পোড়ানো হয়েছে।  

 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:   পুরভোটের (Municipal Election 2022)  আগে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে মুর্শিদাবাদে (Murshidabad)।   নির্বাচনী কার্যালয় উদ্বোধনের আগে রাতের অন্ধকারে ফ্লেক্স , পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ-পাল্টা অভিযোগে পুরসভা ভোটের আগে এভাবে ফের সরগরম মুর্শিদাবাদ পুরসভা এলাকা। মুর্শিদাবাদ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী  বিজয় চৌধুরী অভিযোগ করেন, বুধবার সকালে দেখা যায়,  বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির মুখের ছবি দেওয়া পোস্টার পোড়ানো হয়েছে।  পুড়িয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকাও।  তৃণমূলের অভিযোগের তির বিজেপি এবং নির্দলের দিকে। 

ঘটনাকে ঘিরে সকাল থেকেই  থমথমে হয়ে ওঠে গোটা এলাকা।  ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা বলে কটাক্ষ করেছেন ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। 

এদিকে, পুরসভার (Municipal Election) ভোট প্রচারের ময়দানে সকাল সকাল কোমর বেঁধে নেমে পড়েছেন শাসক থেকে বিরোধী প্রত্যেকেই। করোনা পরিস্থিতিতে সারা রাজ্যে রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে বামদলের যুবকর্মীরা। বাঁকুড়া জেলাতেও করোনা মোকাবিলায় বামেদের যুব সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিল রেড ভলান্টিয়ার হিসেবে। সেই রেড ভলোন্টিয়ারের (Red Volunteer) পোশাক পরেই মানুষের কাছে ভোট প্রচারে পৌঁছে গেলেন বাঁকুড়া পুরসভার ১৫ নং ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী গনেশ মালাকার (CPM Candidate)। বুধবার সকালে বাঁকুড়া মেডিক্যাল কলেজ সংলগ্ন বস্তী এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জোরদার প্রচার সারলেন তিনি। করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার হিসেবে যেভাবে মানুষের পাশে পৌঁছে গিয়েছেন তাঁরা, ঠিক সেভাবেই ওয়ার্ডবাসীর পাশে থাকার বার্তাও দিতে দেখা গেল প্রার্থীকে। এদিন দলীয় কর্মীদের নিয়ে ১৫ নং ওয়ার্ডের বস্তী এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিলি করে ভোট দেওয়ার আবেদন করলেন সিপি আই এম প্রার্থী। 

অন্যদিকে,  রাজ্য সরকারের  উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে ভোট প্রচারে সকাল সকাল বেড়িয়ে পড়েন বাঁকুড়া পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শম্পা দরিপা। এদিন শহরের স্কুলডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।সাধারণ মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের লক্ষী ভান্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা,সহ সমস্ত সুবিধাজনক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget