এক্সপ্লোর

Murshidabad Murder : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি? TMC নেতার মৃত্যুতে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধেই FIR

TMC leader shot dead in Murshidabad: তৃণমূলেরই নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ তুলেছেন দলেরই একাংশ!

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নদিয়ার ( Nadia ) তৃণমূল নেতা ( TMC ) মতিরুল ইসলাম বিশ্বাসের খুনের ঘটনায় শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে থানায় এফআইআর করল নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর ( FIR ) হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজাম্মান শেখ। যে কারণে এই খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের  ( TMC Inner Clash ) তত্ত্বই জোরাল হয়েছে।                                                                                                 

প্রেক্ষাপট 
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে খুন হলেন, নদিয়ার ( Nadia ) এক তৃণমূল নেতা ( TMC Leader ) । বৃহস্পতিবার নওদায় বাইকে করে যাওয়ার সময়, রাস্তা আটকে, গুলি-বোমা ছুড়ে তাঁকে খুন করা হয়। অভিযোগ উঠেছে নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই। ফলে জোরাল হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি।

আরও পড়ুন : 

'পার্টি করতে গিয়েই মৃত্যু', ডুকরে উঠলেন খুন হওয়া তৃণমূল নেতার স্ত্রী

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি
নদিয়ার তৃণমূল পরিচালিত নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাসের স্বামী, এবং তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষী-সহ দু’জন। তিনজন একটাই মোটরবাইকে করে ফিরছিলেন। অভিযোগ, মাঝ রাস্তায় ওত পেতে ছিল দুষ্কৃতীরা। প্রথমে বাইক লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। তিন আরোহী বাইক থেকে ছিটকে পড়লে একদম কাছে এসে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো যায়নি। মৃত তৃণমূল নেতার ভাই এই ঘটনায় সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতা খুনের ঘটনায়, তৃণমূলেরই নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ তুলেছেন দলেরই একাংশ!

খুনের নেপথ্যে কি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব? 
শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি রাজনৈতিক ( Political Murder ) রক্তপাত? জোরাল হচ্ছে এই প্রশ্ন। তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাসের খুনের ঘটনায় শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধেই থানায় এফআইআর করল নিহতের পরিবার।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget