এক্সপ্লোর

Murshidabad News : নৌকায় নদী পারের সময় মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-বন্দি অবস্থায় ডুবে মৃত্যু ২ জনের

Car drowned : স্থানীয়দের তৎপরতায় শিশুকন্যা-সহ পরিবারের ৪ জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় শুভজিৎ সরকার ও তাঁর স্ত্রীর। কয়েকঘণ্টা পর নদী থেকে গাড়িটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ।

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগে নৌকায় করে গাড়ি পার করার সময় মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে গেল গাড়ি। জলে ডুবে মৃত্যু হল ২ জনের। ঘটনার পর ঘাটের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

ভরা ভাগিরথীতে তলিয়ে গেল চারচাকা গাড়ি। গাড়িবন্দি অবস্থাতেই নদীতে ডুবে মৃত্যু হল ২ জনের। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচানো গেল ১টি শিশু-সহ ৪ জনকে। নৌকায় করে গাড়ি পারাপার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের লালবাগে (Lalbag)। মৃত শুভজিৎ সরকার (২৬) ও তাঁর স্ত্রী সুমন দাস সরকার (২৪) বহরমপুরের (Baharampore) খাগড়ার বাসিন্দা।

মুর্শিদাবাদের লালবাগ সদর ঘাট নিয়ে প্রতিদিন নৌকায় ভাগিরথী পার হন স্কুল পড়ুয়া, চাকুরিজীবী থেকে হাজার হাজার নিত্যযাত্রী। দিনের পর দিন, এভাবেই প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় অসংখ্য মানুষকে। বৃহস্পতিবার যে ঘাট থেকেই নদী পার হতে নৌকায় নিজের চারচাকা গাড়ি তুলেছিলেন শুভজিৎ। গাড়িতে ছিলেন শুভজিতের স্ত্রী, তাঁর একবছরের মেয়ে, শ্বশুর-শাশুড়ি ও বাবা। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা মাঝনদীতে নৌকা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে যায় গাড়িটি।

স্থানীয়দের তৎপরতায় শিশুকন্যা-সহ পরিবারের ৪ জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় শুভজিৎ সরকার ও তাঁর স্ত্রীর। কয়েকঘণ্টা পর নদী থেকে গাড়িটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ? নদী পারাপারের সময় কেন যাত্রী সুরক্ষায় জোর দেওয়া হল না ? দু'টি তাজা প্রাণ চলে যাওয়ার দায় কার ?কার ভুলে বাবা-মাকে হারাল একরত্তি ? পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর আপাতত লালবাগ সদর ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

                                                                                                                                                            

আরও পড়ুন- শিক্ষা দুর্নীতি মামলায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget