এক্সপ্লোর

Murshidabad News: ডেঙ্গির থাবা মুর্শিদাবাদের লালগোলায়, মৃত ১

Dengue News: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বৈঠক করেছেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্যে কোভিড বাড়ছে, তার মধ্যেই ডেঙ্গির থাবা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদের লালগোলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বৈঠক করলেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

কোথায় মৃত্যু:
ডেঙ্গিতে আক্রান্ত মৃত ব্যক্তির নাম প্রবীর দাস। বয়স পঞ্চাশ বছর। তাঁর বাড়ি লালগোলার সাহাবাদ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ধুলিয়ানে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন প্রবীর। অবস্থার অবনতি হতে থাকায় ভর্তি করা হয় রঘুনাথগঞ্জের একটি নার্সিংহোমে। রক্ত পরীক্ষার পর রবিবার রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে নার্সিংহোম কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় প্রবীরের।

পরিস্থিতি পর্যালোচনায় এদিন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বৈঠক করেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। লালগোলায় মৃতের বাড়িতে যান স্বাস্থ্য দফতরের কর্মীরা। 

এর আগে গত মাসেই জলপাইগুড়িতেও ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল। জলপাইগুড়িতে বাগরাকোট চা বাগান এলাকায় ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। জেলার একাধিক ব্লকে সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছিল। প্রতিবছরই রাজ্যের বিভিন্ন শহরে ডেঙ্গি সংক্রমণের ঘটনা লক্ষ্য করা যায়। কলকাতা, শিলিগুড়ি থেকে আরও একাধিক শহরে ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এবারও পাওয়া গেল মুর্শিদাবাদে। বর্ষার আগে এমন ঘটনায় উদ্বেগ স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কোভিডের জন্য মশাবাহিত রোগ প্রতিরোধের কাজ বেশ কিছু জায়গায় ব্যাহত হয়েছিল। সেই কারণেই ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের দাপট বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এখন একদিকে কোভিড বাড়ছে তার পাশাপাশি ডেঙ্গির প্রকোপও যদি ছড়ায়, তাহলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে জেলায় আরও বেশি করে নজরদারি করা প্রয়োজন বলে মনে করছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। 

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের হস্টেলে করোনার থাবা, বেলেঘাটা আইডিতে ভর্তি ৪

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget