এক্সপ্লোর

Lakshmir Bhandar: সাগরদিঘিতে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের

Sagardighi Lakshmir Bhandar: অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরের সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের একাধিক নেতা। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্কুলে নিয়োগ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল, একশো দিনের কাজ, প্রায় বছরখানেক ধরে রাজ্যজুড়ে অন্যতম ইস্যু দুর্নীতি। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সেসবেরই কী প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে? সম্প্রতি ৫০ হাজারেরও বেশি ভোটে জেতা, মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি উপনির্বাচনে হাতছাড়া হয়েছে তৃণমূলের। ২২ হাজার ৯৮০ ভোটে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনল কংগ্রেস।                                            

'সাগরদিঘিতে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা', এই অভিযোগে সাগরদিঘিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরের সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের একাধিক নেতা। মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী জয়ী হওয়ায়, বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের টাকা। এই অভিযোগে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সাগরদিঘিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। 

কংগ্রেসের অভিযোগ, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল হারার পর থেকেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের টাকা। এই নিয়ে প্রশাসন অথবা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রসঙ্গত, সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে বড় ব্য়বধানে হেরেছে তৃণমূল। তৃণমূলের বৈঠকেও সেই প্রসঙ্গ ওঠে। এনিয়ে দলের সাংসদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য় করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, সাগরদিঘিতে হারের আবহে, এদিন তৃণমূলের সংখ্য়ালঘু সেলে রদবদল হয়েছে। বেশ কিছু বদলি হয়েছে প্রশাসনিক স্তরেও। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সংখ্য়ালঘু ভোটাররা কি তাহলে তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন?  পঞ্চায়েত ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে উদ্বেগের কারণ হতে চলেছে? তৃণমূল সূত্রে দাবি, এদিন কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,  সংখ্যালঘুরা আমাদের সঙ্গেই আছেন। ভোট কমেনি। সাগরদিঘিতে আমাদের যে হার হয়েছে, তা দুর্বলতার কারণে।             

আরও পড়ুন, খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

এদিকে, মুর্শিদাবাদে তৃণমূল ও বিজেপিতে বড় ভাঙন ধরিয়েছে কংগ্রেস। জলঙ্গি, লালবাগ, ডোমকল , রেজিনগরের এক হাজার তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। একই পথে হেঁটেছেন বিজেপি সমর্থিত ৫০টি পরিবারের সদস্যরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget