এক্সপ্লোর

Krishnanagar News: 'ফুল বিক্রি করে মেয়েকে বড় করেছি, ফাঁসি চাই' দাবি কৃষ্ণনগরের নির্যাতিতার মায়ের

Nadia News: আরও এক মায়ের কোল খালি হয়ে গেল। ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল নদিয়া।

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে (Krishnanagar News) পুলিশ সুপারের অফিসের খুব কাছ থেকে উদ্ধার হল তরুণীর আধপোড়া, অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। পরিবারের অভিযোগের ভিত্তিতে, তরুণীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের বাবা-মাকেও। 

উদ্ধার হল তরুণীর দেহ: মায়ের মণ্ডপের সামনে থেকে উদ্ধার মেয়ের অর্ধনগ্ন অ্য়াসিড দগ্ধ মৃতদেহ।  আরও এক মায়ের কোল খালি হয়ে গেল। ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল নদিয়া। কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিস থেকে দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। এই এলাকায় রয়েছে সরকারি দফতর, প্রশাসনের উচ্চপদস্থ একাধিক আধিকারিকের আবাস। বুধবার এই এলাকাতেই ঘটে গেল এমন হাড়হিম করা কাণ্ড। উদ্ধার হল তরুণীর আধপোড়া, বিবস্ত্র দেহ। তরুণীকে গণধর্ষণ করে খুনের পর, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। গ্রেফতার করা হল প্রেমিককে।

কী অভিযোগ পরিবারের?  

পুলিশ সূত্রে দাবি, নিহত তরুণীর সঙ্গে তাঁর প্রেমিকের দীর্ঘদিনের সম্পর্ক। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয় তরুণী। বেঙ্গালুরুতে একটি হোটেলে কাজ করত সে। পুজোর ছুটিতে এসেছিল বাড়িতে। ঘটনায় গণধর্ষণ, খুন, অ্যাসিড হামলার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আগামীকাল কল্য়াণীর জেএনএম মেডিক্য়াল কলেজে ময়নাতদন্ত হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানিয়েছে পরিবার। নিহত তরুণীর মায়ের অভিযোগ, "ওই ছেলেটাই আমার মেয়েকে মেরে দিয়েছে। একা তো করতে পারেনি, ওর সঙ্গে মনে হয় আরও কেউ আছে। লাস্ট একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। আমার মেয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তারপরে বলছে আমার মৃত্যুর জন্য কেই দায়ী না, মানে ওকে কেউ প্রেসার ক্রিয়েট করেছে মনে হয় যে এটা বলতে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'' পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত দাবি কৃষ্ণনগরের নিহত ছাত্রীর মায়ের। তিনি বলেন, "যারা আমার মেয়েকে মেরেছে তাদের ফাঁসি চাই। আমি কষ্ট করে ফুল বিক্রি করে মেয়েকে বড় করেছি। আমার মেয়ের চোখে অনেক স্বপ্ন ছিল। শ্বাসরোধ করেছে। অ্যাসিড ও ছোড়া হয়েছে। পুলিশে খুব একটা আস্থা নেই। আমরা সিবিআই দাবি করছি। প্রয়োজনে ঘর বাড়ি বিক্রি করে হাইকোর্টে যাব।''  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Canning News: 'যাদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি হয়' সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget