এক্সপ্লোর

Nadia News: পিকনিক থেকে ফিরছিলেন, আচমকা ট্রাক্টরে ধাক্কা, চাপড়ার TMC নেতার পকেট থেকে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গুলি !

Police Firearms Rescue From Chapra TMC Leader : দুর্ঘটনায় পর্দাফাঁস তৃণমূল নেতার পকেট থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল চাপড়া থানার পুলিশ

নদিয়া: ফের তৃণমূল নেতার পকেট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। চাপড়ায় পিকনিক থেকে ফেরার পথে মোটরবাইক নিয়ে ট্রাক্টরে ধাক্কা আজিজুল বিশ্বাসের । দুর্ঘটনার পর রাস্তায় পড়ে গেলে পকেট থেকে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গুলি। তৃণমূল নেতা আজিজুল বিশ্বাসের পকেট থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। এত অস্ত্র আসছে কোথা থেকে ? প্রশ্ন স্থানীয়দের।

প্রায় প্রতিটা ভোটের আগেই রাজ্যের জেলায় জেলায়  আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়। সেই তালিকায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলার নাম উঠে আসে প্রায় প্রতিবারই। কখনও কখনও উদ্ধার সম্ভব হয় না। ঘটে যায় অঘটন। যত্রতত্র বোমা ছড়িয়ে থাকার একাধিক উদাহরণ রয়েছে এরাজ্যে। কখনও বোমা বর্ষণের ঘটনায় একাধিক মায়ের কোল ফাঁকা হয়েছে।  অতীতে বোমাকে বল ভেবে প্রাণ হারিয়েছে একাধিক শিশু।  ঠিক তার আগেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড় প্রশ্ন তুলে দিল। 

গতবছর পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ছবি প্রকাশ্যে এসেছিল।   উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে  রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।

এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ বিজেপির। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয়েছিল অস্ত্র কারবারের। এবার উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে শাসকদলের নেতা। ভোটের আগে ও পরে বারবার জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ছবি ধরা পড়ছে।

 


Nadia News: পিকনিক থেকে ফিরছিলেন, আচমকা ট্রাক্টরে ধাক্কা, চাপড়ার TMC নেতার পকেট থেকে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গুলি !

আরও পড়ুন, কৌশলে সম্পত্তি বিক্রির টাকা 'হাতিয়ে নিল' সন্তানেরা, আশ্রয় চাইতে মাকেই 'মার' ! শীতে খোলা আকাশের নিচে অভুক্ত বৃদ্ধা..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget